মহিলাদের প্রকাশিত কিতাব থেকে ধারাবাহিক পর্ব (৪২)
কিতাব: ১০০ টি চমৎকার ঘটনা
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
“পূর্ববর্তীদের ঘটনাসমূহ পরবর্তীদের জন্য নছীহতস্বরূপ”
ঘটনা-৩৬: পৃথিবীর সমস্ত শাসকদের জন্য আদর্শ যিনি
মুসলিম জাহানের দ্বিতীয় খলীফা সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তিনি জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য রাত্রিতে নগরীর অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। একদিন তিনি উনার গোলাম হযরত আসলাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে নিয়ে পবিত্র মদীনা শরীফের কাছেই হাররা নামক জায়গায় যান। সেখানে জনমানবহীন এক স্থানে উনারা আগুন দেখতে পান এবং সেই আগুনের নিকটবর্তী হন।
কাছে গিয়ে দেখেন যে, একজন মহিলার আশেপাশে কয়েকটি ছেলে-মেয়ে কান্নাকাটি করছে। আর মহিলাটি চুলার উপর পানি ভর্তি পাতিল বসিয়ে রেখেছে। খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম জানতে চাইলেন, বাচ্চারা কেন কান্নাকাটি করছে। মহিলাটি বললো, ‘তারা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে কাঁদছে। তাদের সান্তনা দেয়ার জন্য আমি পানি ভর্তি পাতিল চুলায় দিয়েছি, যেন তারা খাওয়ার আশায় চুপ থাকে ও ঘুমিয়ে যায়।’ মহিলাটি আরো বললো, “মহান আল্লাহ পাক উনার দরবার শরীফে আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম উনার এবং আমার ফায়ছালা হবে যে, কেন তিনি আমাদের এই দুরাবস্থার খবর রাখেন না!” সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম কেঁদে বললেন, ‘মহান আল্লাহ পাক আপনার উপর রহমত নাযিল করুন! আমীরুল মুমিনীন কিভাবে আপনাদের অবস্থা জানবেন?’ মহিলাটি বললো, “এটা কেমন কথা যে, তিনি আমাদের আমীর হয়েছেন অথচ আমাদের খবর রাখবেন না?”
এটা শুনে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তিনি হযরত আসলাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে সাথে নিয়ে চলে আসলেন এবং বায়তুল মাল হতে আটা, খেজুর, চর্বি, কাপড় ও কিছু টাকা নিয়ে একটা বস্তায় ভরলেন। তিনি বললেন, ‘এই বস্তা আমার পিঠে তুলে দাও।’ সবাই উনাকে বাঁধা দিয়ে বলল, ‘হে আমীরুল মু’মিনীন আলাইহিস সালাম! আপনি কেন বোঝা বহন করবেন? আমাদেরকে দিন! আমরা বহন করে পৌঁছে দিচ্ছি।’ কিন্তু তিনি বললেন, ‘কিয়ামতের দিন কি আমার বোঝা তোমরা উঠাবে? এটা আমাকেই বহন করতে হবে। কেননা এ ব্যাপারে আমাকেই প্রশ্ন করা হবে।’
তারপর বস্তা উনার পিঠ মুবারকে উঠিয়ে দেয়া হলো। তিনি খুব দ্রুত মহিলাটির নিকট গেলেন এবং নিজ হাত মুবারকে খাবার তৈরি করে শিশুদেরকে খাওয়ালেন। এতে মহিলাটি খুব আনন্দিত হয়ে বললো, “মহান আল্লাহ পাক তিনি আপনাকে উপযুক্ত পুরস্কার দিন! সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম উনার স্থলে আপনি যদি খলীফা হতেন!” সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তাকে সান্ত¡না দিয়ে বললেন, ‘তুমি আগামীকাল আমীরুল মু’মিনীন আলাইহিস সালাম উনার নিকট যেও। আমি উনার তরফ থেকে তোমার জন্য ভাতার বন্দোবস্ত করে দিব। তারপর তাদের থেকে বিদায় নিয়ে তিনি খানিকটা দূরে গেলেন এবং সেখান থেকেই কিছুক্ষণ তাদেরকে দেখলেন। তিনি প্রথমে তাদেরকে কান্না করতে দেখে কষ্ট পেয়েছিলেন, এখন তাদেরকে আনন্দিত অবস্থায় দেখে শান্তি লাভ করলেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তিনি বলতেন, ‘ফোরাতের তীরে একটি কুকুরও যদি না খেয়ে থাকে, তাহলে আমাকে তার জন্য জবাবদিহি করতে হবে।’ সুবহানাল্লাহ! তিনি বিশ্বের সমস্ত শাসকের জন্য অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এবং ইসলামী শাসন ব্যবস্থার মর্যাদা ও প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২০)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই মহান আল্লাহ পাক উনার মনোনীত এবং পবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (২)
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (২)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












