কালো টাকায় জমি নয়, ফ্ল্যাট কেনা যাবে
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশে জমি কেনায় কালো টাকা বিনিয়োগ করা যাবে না। তবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সেই সুযোগ অব্যাহত থাকছে। ফ্ল্যাটে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে রোববার সংসদে নতুন আয়কর আইন পাস হয়েছে। নতুন আইনে জমি কেনার ক্ষেত্রে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়নি।
নতুন আয়কর আইনে বলা হয়েছে, বছরের মাঝামাঝি সময়ে নতুন করারোপ বা করহার বৃদ্ধি করা যাবে না। পাশাপাশি কালো টাকা দিয়ে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে করহার বাড়ানো হয়েছে।
এছাড়া ৪৩টি সরকারি-বেসরকারি সেবা নিতে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে, একই সঙ্গে ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে ন্যূনতম কর দেওয়ার প্রস্তাবটি অর্থবিল পাসের সময় প্রত্যাহার করা হতে পারে বলে জানা গেছে।
নতুন আয়কর আইনে আরও বলা হয়, গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা বাণিজ্যিক এলাকার মতো অভিজাত এলাকায় কালো টাকা দিয়ে ফ্ল্যাট কিনলে ২০০ বর্গমিটারের বেশি আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে প্রতি বর্গমিটারের জন্য ৬ হাজার টাকা কর দিতে হবে। আগে ছিল ৫ হাজার টাকা। এছাড়া জেলা, সদর, পৌরসভা এলাকায় প্রতি বর্গমিটারে কর ছিল ৭০০ টাকা, সেটা বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে।
নতুন আয়কর আইনে বলা হয়েছে, চিকিৎসা ও ধর্মীয় উদ্দেশ্য ছাড়া বিদেশ ভ্রমণ করলে আয়কর রিটার্নে সম্পদের বিবরণী জমা দিতে হবে। এছাড়া ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে, গাড়ি কিনলে, সিটি করপোরেশন এলাকার মধ্যে জমি বা প্ল্যাটে বিনিয়োগ করলে, বিদেশে সম্পদ থাকলে এবং কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হলে সম্পদের বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)