কালের সাক্ষী শতবর্ষী ‘পানিকল ভবন’
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
যশোরে একসময় কল খুললেই মিলতো নিরাপদ সুপেয় পানি। ব্রিটিশ আমলে ১৯১৮ সালে নির্মিত পানিকলেই ট্রিটমেন্ট হয়ে সেই পানি পৌঁছে যেতো ঘরে ঘরে। শত বছর পর উল্টে গেছে পানি সরবরাহ চিত্র। বর্তমানে সেই ঐতিহাসিক পানিকল ভবন দাঁড়িয়ে আছে হারানো এক জনবান্ধব নগর ব্যবস্থার নীরব সাক্ষী হিসেবে।
যশোর জেলা প্রশাসক ও পৌরসভা সূত্র জানায়, ব্রিটিশ ভারতের প্রথম জেলা শহর যশোর প্রায় আড়াইশ’ বছরের পুরনো (১৭৮১ সালে যশোর জেলা গঠিত)। আর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৬৪ সালে। তখনো বিশেষ আধুনিকতার ছোঁয়া লাগেনি শহরে। সুপেয় পানির জন্য মানুষকে পানাশয়, কূপ, বৃষ্টির পানিসহ প্রকৃতিক উপায়ের ওপর নির্ভর করতে হতো। তাই ১৯১৮ সালে সুপেয় পানির জন্য ব্রিটিশ সরকার একটি পানিকল স্থাপন করে যশোর পৌর এলাকায়।
কলটি ছিলো লাল রঙের একটি সুদৃশ্য ভবন। এই ভবনের ভিতর তিনটি ভাগ ছিলো। একটিতে ছিলো ইঞ্জিল চালিত পাইপ মেশিন। একটি অপারেটর রুম। অপেক্ষাকৃত বড় রুমটি ব্যবহৃত হতো পানি হাইজিং করার কাজে। এই পানি কলের উৎস ছিলো ওয়াটার সারফেস দুটি বড় পানাশয়। পানাশয় দুটি একপাশে সংযুক্ত। এই পানাশয় দুটি থেকে পাম্পের মাধ্যমে পানি টেনে তোলা হতো পানিকলের উপরে।
পানিকলের উপরে ছিলো একটি চৌবাচ্চা। যেটি ছিলো পানিকলের অনুরূপ ৬০ ফুট লম্বা ৩০ ফুট প্রস্থ এবং উচ্চতায় ছিলো ৫ ফুট। পানাশয় থেকে পানি টেনে তুলে এখানেই সে পানি ট্রিটমেন্ট করা হতো। এখানে কয়েকটি সেকশন ছিলো। কোনটিতে পানি থেকে ময়লা আবর্জনা, শামুক, ঝিনুক প্রভৃতি আলাদা করা হতো।
কোনোটিতে পানি থিতিয়ে রাখা হতো। যেহেতু এটি সারফেস ওয়াটার। পানাশয়ের এ সারফেস ওয়াটার ফুটানো পদ্ধতি ফিল্টার পদ্ধতি ও হাইজিং পদ্ধতির মাধ্যমে ট্রিটমেন্ট করে তা সুপেয় করে তোলা হতো। এই সুপেয় পানি শহরের বিভিন্ন স্থানে পাইপের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো। শুরুতে এ পানির সাপ্লাই লাইন ছিলো ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত। এর আওতাধীন ছিলো, ঘোপের কিছু অংশ, হাজী মোহাম্মদ মহসিন রোড, চুড়িপট্টির কিছু অংশ এবং পোস্ট অফিস পাড়া (তখন বাজার ছিলো)।
দুটি বড় পানাশয়, রাজ্জাক কলেজের মাঠ, স্টেডিয়াম পাড়া, শিল্পকলা একাডেমী মিলে পুরো এলাকাটিই ছিলো পানিকলের অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট সাপ্লাইয়ের এলাকার আওতাধীন।
এরপর সময়ের পরিক্রমায় ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ব্যবহার পদ্ধতি চালু হয়। ফলে ১৯৪৭ সালে পানাশয়ের কাছে (বর্তমান পৌর পার্কের তীর্যকের সামনে) একটি পাম্প বসানো হয়। এতে ভূগর্ভস্থ সুপেয় পানি পাওয়া সম্ভব হয়। ফলে পানিকলের কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। ১৯৭৫ সাল পর্যন্ত মোট ৮টি ভূগর্ভস্থ পানি উত্তোলনের পাম্প মেশিন বসানো হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) বি এম কামাল আহম্মেদ জানান, যশোর পৌরসভা এখন ২৮টি ভূগর্ভস্থ গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করে সরাসরি সরবরাহ করা হচ্ছে। তবে এই পানি পান করার মতো নিরাপদ নয়।
এদিকে, যশোর পৌরসভার শতবর্ষী সুদৃশ্য লাল পানিকল ভবনটি পড়ে আছে দীর্ঘদিন ধরে। এটি ভেঙে ফেলার উদ্যোগও নেওয়া হয়েছিলো। কিন্তু ১৯৯৫ সালে ব্রিটিশ এম্বাসি থেকে একটি প্রস্তাবনা আসে তাদের সময়কালে বিভিন্ন দেশে যেসব স্থাপনা তৈরি করেছিলো সেগুলো ক্ষতিগ্রস্ত না করে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য। ফলে পরবর্তীতে ভবনটি আর ভাঙা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












