কাবিখার কাজ না করেই টাকা ‘খাওয়া’ শেষ
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কর্মসূচির নাম কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)। হবিগঞ্জের লাখাই উপজেলায় বরাদ্দ এসেছিল ৫৯৪ মেট্রিক টন চাল। এর ভিত্তিতে ৯টি প্রকল্প নেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি। কাগজে-কলমে প্রকল্পের কাজ শেষ হয়েছে। বিনিময়ে বরাদ্দ বাবদ প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে গিয়ে আটটি প্রকল্পেই কোনো কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
নীতিমালা অনুযায়ী কাবিখা কর্মসূচি (সাধারণ) প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহসভাপতি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সদস্যসচিব। ২০২২-২৩ অর্থবছরের এ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ ওঠার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও একে অপরের ওপর দায় চাপিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, কাজে কোনো অনিয়ম হয়নি।
ইউএনও ও পিআইও কার্যালয়ে সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে মুড়িয়াউক, বামৈ, বুল্লা ও করাব ইউনিয়নে ৯টি প্রকল্প গ্রহণ করা হয়। সদর ও মোড়াকরি ইউনিয়নে কোনো বরাদ্দ রাখা হয়নি।
সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে ৯টি প্রকল্পের মধ্যে কেবল মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে উন্নয়নকাজ হয়েছে। বাকি আটটি প্রকল্পের অধীনে কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এলাকার মানুষেরাও প্রকল্পের অধীনে কোনো কাজ হতে দেখেননি।
হরিণকোনা গ্রামের বাসিন্দারা বলেন, গ্রামের রাস্তার পাশে সুন্দর খাল রয়েছে। প্রায় দুই বছর আগে গ্রামবাসী খালটি খনন করে মাটি রাস্তার পাশে ফেলেন। এ কাজের পরে উপজেলা চেয়ারম্যান গ্রামবাসীকে দেড় লাখ টাকা দিয়ে বলেছিলেন, তিনি তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে এ টাকা দিয়েছেন। এ কাজ ছাড়া গত পাঁচ বছরেও আর কোনো কাজ হয়নি।
করাব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিমুল বাড়ি পিআইও ব্রিজ থেকে আগাপুর বিদ্যালয় পর্যন্ত যে রাস্তা দেখানো হয়, সেটিও গ্রামের অনেক পুরোনো। সরেজমিন রাস্তা সংস্কারের কোনো আলামত পাওয়া যায়নি। গ্রামবাসীও রাস্তায় কোনো কাজের কথা জানেন না।
এই দুই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করাব ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস। তিনি বলেন, গ্রামবাসীর অভিযোগ ঠিক না। উপজেলা চেয়ারম্যান এ এলাকার অভিভাবক। তার পরামর্শক্রমে তিনি নিজে উপস্থিত থেকে দেড় বছর আগে কাজ করিয়েছেন। এর মধ্যে একটা বন্যা হয়ে গেছে। দীর্ঘ সময়ের কারণে রাস্তার ক্ষতি হতে পারে।
বুল্লা ইউনিয়নের নেওয়া দুটি প্রকল্পেরও কাজের কোনো আলামত বাস্তবে খুঁজে পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ দাবি করে, সে এ কাজ বাবদ ১৪০ মেট্রিক টন চাল বরাদ্দ পায়। সে নিজে দায়িত্ব নিয়ে কাজ করিয়েছে। এ এলাকা প্রত্যন্ত ভাটি অঞ্চল হওয়ায় গত বর্ষায় রাস্তাঘাট ডুবে যায়। পাশাপাশি রাস্তার ওপর দিয়ে নৌকা চলাচল করার কারণে রাস্তার ক্ষতি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












