শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

নাফে’ প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, সকাল ১০:২০
নিজস্ব সংবাদদাতা:
কাজের অগ্রগতি নেই, কোথাও রাস্তা নির্মাণ অসম্পূর্ণ, কোথাও প্রকল্পের অস্তিত্ব নিয়েই প্রশ্ন। অথচ অর্থ বছরের শেষ দিন ৩০ জুনের আগেই ব্যয় দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বরাদ্দের পুরো এক কোটি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার বিরুদ্ধে।
২০২৫-২৬ অর্থবছরে ছয়টি প্যাকেজের আওতায় নেওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের অধিকাংশের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। সম্প্রতি কয়েকটি কাজ সম্পন্ন হলেও বাকি প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে একদিকে সরকারি অর্থের ব্যবহার ও প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
‎পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এডিবি উলিপুর পৌরসভার উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দ দেয়। এ অর্থে ছয়টি প্যাকেজের আওতায় ১৪টি প্রকল্প গ্রহণ করা হয়। গত ১৯ এপ্রিল ২০২৬ এসব কাজের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে বিভিন্ন কাজের দায়িত্ব পান আব্দুল হাই সরকার, এম/এস এ এম ট্রেডার্স, শফিকুল আলম, এম/এস নুর ট্রেডার্স, হাসান ও বাদল কনজুমার প্রডাক্টস। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, পৌর ভবন মেরামত ও আসবাবপত্র সরবরাহ, বিভিন্ন এলাকায় সিসি রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ এবং পুকুরপাড়ে ইটের প্যালাসাইডিং দেয়াল নির্মাণ।
উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পৌর সুপার মার্কেটের সামনে থেকে সালামের দোকান পর্যন্ত সিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, পূর্ব বাজার রেলক্রসিং থেকে আজমের মোড় পর্যন্ত সিসি ভি-ড্রেন নির্মাণ, লাভলুর বাড়ি থেকে সুরুজ্জামান মাস্টারের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা, নুর মোহাম্মদের বাড়ি থেকে শহীদ মিনার পর্যন্ত পিভিসি পাইপ ড্রেন নির্মাণ এবং মাতৃমঙ্গল থেকে নির্বাচন অফিস পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ।
এ ছাড়া চোকদার পাড়া শাহী মসজিদ থেকে আব্দুর রহিমের বাড়ি পর্যন্ত সড়ক, রামদাস ধনিরামসহ বিভিন্ন এলাকার রাস্তা নির্মাণ এবং একাধিক পুকুরপাড়ে ইটের প্যালাসাইডিংয়ের কাজও প্রকল্প তালিকায় রয়েছে।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, মাতৃমঙ্গল থেকে নির্বাচন অফিস পর্যন্ত সিসি রাস্তা, পৌর সুপার মার্কেটের সামনে থেকে সালামের দোকান পর্যন্ত রাস্তা এবং নুর মোহাম্মদের বাড়ির সামনে পিভিসি পাইপ ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পৌর ভবন মেরামতের কাজও চলমান রয়েছে। তবে তালিকাভুক্ত বাকি প্রকল্পগুলোর অনেকগুলোর কাজ শুরু হয়নি বলে স্থানীয়ভাবে জানা গেছে। প্রকল্প তালিকায় থাকা দুটি ড্রেনের অস্তিত্বও সরেজমিন খুঁজে পাওয়া যায়নি বলে অনুসন্ধানে উঠে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো কোনো সড়কের মাঝখানে ড্রেন নির্মাণ করা হলেও দুই পাশে রাস্তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে আগে যেসব সড়কে রিকশা-ভ্যান, গাড়ি ও জরুরি সেবার যানবাহন চলাচল করত, সেগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগ বেড়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে