কাজের বুয়া সেজে চুরি, স্বর্ণালঙ্কার উদ্ধার
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার আদাবরের একটি জুয়েলার্স থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (৩ জানুয়ারি) কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গৃহকর্তা সাবিহা মাহবুবা গত ৬ অক্টোবর সন্ধ্যা ৫টার দিকে অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে তার বাসায় কাজের জন্য নিয়োগ করে। পরবর্তীতে ৮ অক্টোবর সকাল ৭টায় আবার কাজে যোগ দেয়। সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে যাওয়ার পর বাসায় তার স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে।
সাবিহার মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাইয়েছে, তারপর তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ৩ জানুয়ারি ভুক্তভোগী সাবিহা পল্লবী থানায় চুরির মামলা করেন।
মামলার পর পল্লবী থানা পুলিশ কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে শিউলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেখানো মতে আদাবর কাঁচা বাজারের প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর নাদিম হোসেনকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, শিউলী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)