স্বাস্থ্য সন্দেশ:
কাজু বাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা
, ০৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাদামমাত্রই তা শরীরের জন্য উপকারী। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বাদামে থাকা স্বাস্থ্যগুণ সহজেই শরীরের অনেক সমস্যা দূর করে। আর তা যদি হয় কাজুবাদাম, তাহলে তো কথাই নেই।
পুষ্টিবিদরা বলছেন, কাজুবাদামে রয়েছে ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, কপারের মতো কিছু উপকারী উপাদান। এছাড়াও ভিটামিন কে, ভিটামিন বি৬-এর মতো খাদ্য উপাদানও রয়েছে কাজুবাদামে। তাই শরীরের অনেক সমস্যাসহ যারা ওজন কমাতে ডায়েট করছেন, তাদের নিয়মিত খাবারে এ কাজুবাদাম থাকাটা জরুরি।
পুষ্টিবিদরা জানান, পর্যাপ্ত পুষ্টিগুণ পেতে হলে দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে কাজুবাদাম। দুধের সঙ্গে মিশিয়ে কাজু খেলে যেসব উপকার পাওয়া যাবে-
হাড় মজবুত করে: রাতে দুধের সঙ্গে ভিজিয়ে রাখবেন কাজু। সারা রাত দুধে ভিজিয়ে রাখা কাজু সকালে খেলে বার্ধক্যে হাড়ের ক্ষয় নিয়ে চিন্তা করতে হবে না। কাজু এবং দুধ দুটোতেই রয়েছে ভিটামিন কে, মিনারেলস, ভিটামিন বি৬, যা হাড়ের ক্ষয় রোধ করে পেশির ব্যথা, যন্ত্রণাও উপশম করে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা: যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের জন্য দুধে ভেজানো কাজু হতে পারে এক মহৌষধ। কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান, যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যার সমাধানও করে থাকে।
রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি: ফাস্টফুডজাতীয় খাবার, অনিয়ম, বিরূপ আবহাওয়াসহ নানা কারণে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে। রোগের সঙ্গে লড়াই করতে বাড়াতে হবে প্রতিরোধক্ষমতা। এ জন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজুবাদামের ওপর।
কাজুতে ভিটামিন ও মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে। তাই শরীরের প্রতিরোধক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন দুধে ভেজানো কাজুবাদাম।
রক্তের সমস্যা দূর: কাজুবাদামে কপার বা তামা থাকে, যা রক্তরোগ দূর করে। রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতাও দেখা দিতে পারে, যা রক্তশূন্যতা সৃষ্টি করে। দুধে ভেজানো কাজুবাদাম খেলে সে সমস্যা দূর হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)