‘কষ্টোত শুরু হইল হামারগুলার নয়া বছর’
চারদিকে কুয়াশার চাদরে ঢাকা। দিনভর দেখা মিলছে না সূর্যের। ঠান্ডার সাথে হিমেল বাতাসযুক্ত হয়ে বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। এতে বিপদে পড়েছেন লালমনিরহাট ও কুড়িগ্রামের ছিন্নমূল ও চরের মানুষজন। তাদের অনেকেরই নেই শীতবস্ত্র।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে রেল লাইনের ধারে বাস করেন আমিনুল (৬২)। সন্তানরা দিনমজুরি করে সংসার চালান। তাকেও গ্রামে দিনমজুরি করতে হয়। ঠান্ডার কারণে তিনি ঘরের বাইরে যেতে পারছেন না। এদিকে ঘরেই শীত। তাই খড়কুটোতেই ভরসা।
'কষ্টোত শুরু হইল হামারগুলার নয়া বছর। এমনিতেই হামারগুলা কষ্ট সোকসময় নাগি থাকে। প্যাটোত ঠিকমতোন দুকনা ভাতও জোটে না,' বলেন তিনি।
'মুই রেল লাইনের ধারোত ছোট এ্যাকনা ঘর করি বসবাস করবার নাইকছোং। মোর কোনো কম্বলও নাই। মুই ঠান্ডাত থরথর করি কাপোং। কাইও এ্যাকনা কম্বলও দ্যায় না।'
বলেন ঠান্ডায় কাজেও বেরোতে পারছেন না।
লালমনিরহাট রেল স্টেশন এলাকার ছিন্নমুল মানুষ আবিদুল বলেন, তার গায়ে দেওয়ার একটি চাদর আছে কিন্তু এটি দিয়ে ঠান্ডা যায় না। রাতের বেলা কষ্ট বাড়ে আরও অনেক বেশি। ঠান্ডার জন্য ঘুমাতেও পারেন না।'
'হামরাগুলা ছিন্নমূল মানুষ। হামরাগুলা প্যাটের ভোগ আর ঠান্ডার জ্বালা সহ্য কইরবার পাই না,' বলেন কবিদুল।
'জারোত হামরাগুলা মরি যাবার নাইকছি বাহে। জারোত হামরাগুলা কাহেল হয়া পরছি,' বলেন লালমনিরহাট সদর উপজেলার কাকেয়াটেপা গ্রামের কৃষি শ্রমিক জব্বার আলী (৫০)।
তিনি বলেন, গেল ৬-৭ দিন ধরে ঠান্ডা আর কুয়াশায় তারা বিপদে পড়েছেন।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস আর কুড়িগ্রামে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে চারদিক ঘনকুয়াশায় ঢেকে ছিল।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।