কর্মী ছাঁটাইয়ের জেরে পানামায় ‘জরুরি অবস্থা’ জারি
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পানামায় টানা ধর্মঘটের কারণে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি প্রায় ৫ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয় কলা রপ্তানিকারক মার্কিন জায়ান্ট চিকিটা ব্র্যান্ডস। এর জেরে গত মঙ্গলবার বোকাস দেল টোরো প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এক মাস আগে কংগ্রেস কর্তৃক অনুমোদিত পেনশন সংস্কারের প্রতিবাদে প্রদেশটির শ্রমিকরা ধর্মঘট শুরু করে। তারা সড়ক অবরোধ করে এবং বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেয়।
একই দাবিতে এক মাস ধরে ধর্মঘট পালন করছে নির্মাণ শ্রমিকরাও।
‘জরুরি অবস্থা’ ঘোষণার ফলে সরকার প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত অর্থনৈতিক বা সামাজিক সংকট মোকাবেলার কোশেশ করছে। পর্যটন ও কলা উৎপাদনের ওপর নির্ভরশীল বোকাস দেল তোরো অঞ্চলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
চিকিটা শুরুতে ৭ হাজারের বেশি কর্মীকে নিয়োগ দিয়েছিলো। গত সপ্তাহে তাদের মধ্যে প্রায় ৫ হাজার কর্মীকে ‘অন্যায্যভাবে কাজে অনুপস্থিত থাকার’ অভিযোগে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি।
কোম্পানির দাবি, চলমান ধর্মঘটের কারণে তাদের ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের লোকসান হয়েছে এবং কলা উৎপাদনেও অপূরণীয় ক্ষতি হয়েছে।
দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট সতর্ক করে বলেছে, ধর্মঘট অব্যাহত থাকলে আরো অনেককে চাকরি হারাতে হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)