কবর খুড়ে কঙ্কাল চুরি: দায় স্বীকার করল স্কুলছাত্র
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর ধামইরহাটে রাতের অন্ধকারে কবর খুঁড়ে এক বৃদ্ধের কঙ্কাল চুরি করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এক স্কুল শিক্ষার্থী জড়িত বলে অভিযোগ উঠেছে।
ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিয়াম হোসেন (১৪) একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় সাত মাস আগে বড় শিবপুর কাজিপাড়া গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমানের মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্প্রতি স্থানীয়রা কবরটির মাটি খোড়া অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, ভেতর থেকে কঙ্কাল গায়েব হয়ে গেছে।
কঙ্কাল চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসীর অনুসন্ধানে উঠে আসে নবম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের নাম।
প্রয়াত মোখলেছুর রহমানের ছেলে ও জগদ্দল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস হোসেন বলেছেন, “আমরা এ বিষয়ে খোঁজ-খবর শুরু করলে ওই শিক্ষার্থীর নাম উঠে আসে। গত জুমুয়াবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর উপস্থিতিতে এক সালিশ বৈঠকে সিয়াম স্বীকার করে যে, আনুমানিক ২০-২৫ দিন আগে সে রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কালটি চুরি করেছিল।”
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেছেন, ঘটনাটি আমরা মৌখিকভাবে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












