কখনও ডিবি পুলিশ, কখনও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই করে তারা
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বগুড়ায় ডিবি পুলিশ, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কৌশলে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাইকারীর একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত ইজিবাইক, অটোরিকশা, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে বগুড়া সদর থানায় এক ইজিবাইক চালক অভিযোগ করেন ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালের সামনে এক যাত্রী নামানোর পর অপর এক ব্যক্তি নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ৫ মে ভোরে সদর উপজেলার চারমাথা এলাকার খাজা হাইওয়ে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জাহিদুল ইসলামের দোকান থেকে বাদির ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট চারটি ইজিবাইক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান বলেন, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে রংপুরে বিক্রি করত। নিজেদের কখনও ডিবি, কখনও পুলিশ, আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে তারা এসব অপরাধ সংঘটিত করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)