ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকা-ের পেছনে এক সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে জানা গেছে, প্রতিটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালেই দেওয়া হচ্ছে ৫ থেকে ১০ হাজার টাকা। আর এসব অপকর্মের দিকনির্দেশনা আসছে ভারতীয় নম্বর ব্যবহার করে খোলা বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এ নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছে। মাঠপর্যায়ে ককটেল ছুড়তে ব্যবহার করা হচ্ছে ভাসমান মানুষ ও মাদকাসক্তদের। এছাড়া পদ-পদবি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণদেরও এই অপরাধে জড়ানো হচ্ছে।
সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ একাধিক মূল অভিযুক্তকে ককটেল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ককটেল বিস্ফোরণের পর ভিডিও তুলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালেই মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে তাদের কাছে অর্থ পৌঁছে যেত।
প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির অবশ্য জানিয়েছেন, কেবল ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেই ব্যবহারকারী ভারতে আছেন এমনটা নিশ্চিত বলা যায় না; কারণ ইন্টারনেট ও রোমিং সুবিধার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই এই অ্যাকাউন্টগুলো চালানো সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)