ওবায়দুল কাদেরের কালো অধ্যায়
নিজস্ব প্রতিবেদক:
কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদের, ভাই আবদুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তোলেন দুর্নীতির সিন্ডিকেট।
তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে ২০১১ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা।
১৬ বছরে ওবায়দুল কাদেরের নিজের নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্যে সম্পদ বৃদ্ধির পরিমাণ পাওয়া গেছে ছয় গুণের বেশি। যদিও হলফামায় দেওয়া টাকার অঙ্কের সঙ্গে বাস্তবের অনেক ফারাক থাকার ইঙ্গিত মিলেছে। তবে হলফ নামায় নেই বিদেশে পাচারকৃত অবৈধ সম্পদের হিসাব।
কাগজে-কলমে ২০০৮ সালে ওবায়দুল কাদেরের অস্থাবর সম্পত্তি ছিল ২৪ লাখ ৪৮ হাজার ৯৫ টাকার। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল ৪৮ লাখ ৮১ হাজার ৫২২ টাকার। ১৬ বছর পর কাদেরের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৮৯৮ টাকা এবং তার স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরের সম্পদের পরিমাণ হয়েছে ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৪৬৪ টাকা। সবশেষ মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয় ৩৮ লাখ টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে ১৪ লাখ ২৪ হাজার ৯২৪ টাকা; শেয়ার, সঞ্চয়পত্র-ব্যাংক আমানত থেকে ৬ লাখ ৯৭ হাজার ২৮৪ টাকা। এমপি ও মন্ত্রী হিসেবে বেতন-ভাতা বাবদ ১২ লাখ ৬০ হাজার টাকা আয় দেখানো হয়। এ ছাড়া বই থেকে আয় ৪ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, তার ওপর নির্ভরশীলদের আয় ১২ লাখ ২৩ হাজার ৫১২ টাকা দেখানো হয়। বর্তমানে ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবে জমার পরিমাণ প্রায় ৭৫ লাখ ৬৩ হাজার টাকা। আর তার স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে ৫১ লাখ ৯৭ হাজার টাকা।
হলফনামায় ওবায়দুল কাদেরের নিজের কাছে নগদ ৮০ হাজার ও স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা থাকার কথা উল্লেখ করা হয়। ১৬ বছর আগে ওবায়দুল কাদেরের বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল ১৫ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর বিনিয়োগ ছিল ৪২ লাখ টাকা। বর্তমানে তার সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ প্রায় ১ কোটি ৪৯ লাখ টাকা। স্ত্রীর নামে বিনিয়োগ ৭৩ লাখ টাকা। ১৬ বছর আগে ওবায়দুল কাদেরের নিজের কোনো গাড়ি ছিল না। বর্তমানে তার ৭৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে।
ওবায়দুল কাদেরের স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে উত্তরায় একটি পাঁচ কাঠার প্লট। স্ত্রীর নামে ১ হাজার ৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট। এ ছাড়া যৌথ মালিকানায় (পৈতৃক সম্পত্তি) ৪.৭৪ একর কৃষি জমি আছে।
কিন্তু অনুসন্ধানে দেখা যায় হলফ নামায় সম্পদের চেয়ে ওবায়দুল কাদেরের সম্পদ কয়েক হাজার গুণ বেশি। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সিঙ্গাপুরে এবং ব্যাংককে ওবায়দুল কাদেরের হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। সিঙ্গাপুরে ব্যয় বহুল অরচার্ড রোডে কাদেরের রয়েছে তিনটি অ্যাপার্টমেন্ট। তার স্ত্রীর নামে সিঙ্গাপুরের কিচেনারীতে আছে দুটি অ্যাপার্টমেন্ট। এ ছাড়াও সিঙ্গাপুরে বেনামে কাদের গড়েছেন একটি মানি একচেঞ্জ এবং ট্রাভেল এজেন্সি। ব্যাংককে ওবায়দুল কাদেরের নামে একটি হোটেলের শেয়ার রয়েছে। কাদেরের ছোট ভাই মির্জার রয়েছে নিউইয়র্কে বিলাস বহুল অ্যাপার্টমেন্ট এবং পেট্রোলপাম্প। ওবায়দুল কাদেরের বিপুল টাকা বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন নিজাম হাজারী। এখন ওবায়দুল কাদের কলকাতায়। সেখানে নিজাম হাজারীই কাদেরের যাবতীয় দেখভাল করছেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।