এবার তেজকুনিপাড়া বস্তিতে আগুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকায় বস্তিতে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্ত বস্তিবাসী জানান, গত সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় বস্তির শরীফউদ্দিন লেনে ভয়াবহ আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। রাত ১১টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে থেমে থেমে জ্বলছে তেজকুনিপাড়া বস্তির আগুন।
সরেজমিনে দেখা যায়, শরিফউদ্দিন লেনে শত শত ঘর পুড়ে গেছে। এখনো শরিফউদ্দিন ভিলার ভেতরে আগুন জ্বলছে। আগুনের ধোঁয়া ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা। যাদের ঘর পুড়ে গেছে তারা রাস্তায় দাঁড়িয়ে বিলাপ করছেন। কেউ কেউ পুড়ে যাওয়া ঘরে অবশিষ্ট কিছু আছে কিনা সেগুলো বের করার চেষ্টা করছেন।
শরীফউদ্দিন লেনে টিনশেডে দুটি রুম ভাড়া করে থাকতেন এক পোশাকশ্রমিক। আগুন লাগার পর ঘর থেকে কোনোক্রমে জীবন নিয়ে বের হন। তিনি বলেন, আগুন লাগার পর ঘর থেকে কোনোমতে সবাইকে নিয়ে বের হয়েছি। কিন্তু ঘরের কোনো আসবাবপত্র বের করতে পারিনি। রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখি সব পুড়ে গেছে। এখন কোথায় যায়, কি করবো কোনো উপায় দেখছি না।এখনো থেমে থেমে জ্বলছে তেজকুনিপাড়া বস্তির আগুনপুড়ে যাওয়া স্টিলের আসবাবপত্র ঘর থেকে বের করছিলেন ভ্যানে সবজি বিক্রেতা জামাল হোসেন। তিনি বলেন, ভাড়া ঘরে স্ত্রী ও এক সন্তান নিয়ে তাদের সংসার ছিল। সবজি বেচে সংসার খরচ মেটাতাম। ঘরের জন্য নতুন খাট কিনেছিলাম। আগুনে সব শেষ করে দিল। এখন পর্যন্ত সরকারের কেউ সহযোগিতা করেনি।
তেজকুনিপাড়া বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করছেন জেলা প্রশাসনের কর্মচারী মাহবুব আলী। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করার কাজ শেষ হলে সবাইকে আর্থিক সহযোগিতা করবে জেলা প্রশাসন। এরমধ্যে তালিকার কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।