এবার কুমিল্লায় ‘ডানা মেলছে’ দুটি পাতা একটি কুঁড়ি
সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের বাইরে পঞ্চগড়ের সমতলে বেশ আগেই চা বাগান করে সফলতা পাওয়া গেছে। তারপর গারো পাহাড়েও চা চাষের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার কুমিল্লায় ‘ডানা মেলছে’ দুটি পাতা একটি কুঁড়ি।
মহানগরী থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে লালমাই পাহাড়ে গড়ে উঠেছে ‘মজুমদার চা বাগান’। কুমিল্লার প্রথম এই চা বাগানের মালিক মুহম্মদ তারিকুল ইসলাম মজুমদার।
তবে বাগান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি বা পানি। চা বাগানের জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন এখানে তার প্রায় ১০ শতাংশ বৃষ্টিপাত হয়। ফলে গভীর নলকূপ করে অতিরিক্ত পানির সরবরাহ চালু রাখতে হচ্ছে।
২০২১ সালে চাষ করা হলেও এবারই প্রথম চা পাতা সংগ্রহ করা হচ্ছে বাগান থেকে। যদিও এখনও সেখানে কারখানার অবকাঠামো গড়ে তোলা হয়নি।
সম্প্রতি বাগান এলাকা ঘুরে দেখা গেছে, লালমাই এলাকায় মাথা তুলে আছে ছোট-বড় বেশ কয়েকটি পাহাড়। লাল মাটির দুটি পাহাড়ে সারি সারি লাগানো হয়েছে চা চারা। মাঝে মাঝে ‘শেড ট্রি’ হিসেবে লাগানো হয়েছে সজিনা ও কড়ই গাছ।
পাহাড়ের উপরে বসানো হয়েছে পানির ট্যাংক। সেখান থেকে পাইপ দিয়ে শ্রমিকরা পানি দিচ্ছেন গাছের গোড়ায়।
বাগান মালিক তারিকুল ইসলাম মজুমদার জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খাসিয়া সম্প্রদায়ের পুঞ্জীর মন্ত্রী জিডি সান তার বন্ধু। সেই বন্ধু একদিন লালমাই পাহাড়ের জমি এসে দেখেন। তার পরামর্শেই ২০২১ সালের মার্চে তিন হাজার চা গাছ লাগান।
“এগুলোর গ্রোথ ভালো দেখে তিন মাস পর আরও তিন হাজার চারা লাগাই। এক একরের বেশি পাহাড়ে বর্তমানে ১০ হাজারের বেশি চারা রয়েছে। কিছুদিনের মধ্যে আরও ২০ হাজার চারা লাগানো হবে। ছয় একরের বাকি জমি এখনও খালি।”
আরও উদ্যোক্তাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারিকুল ইসলাম মজুমদার বলেন, এখন হাতে চা পাতা তৈরি করছেন শ্রমিকরা। শিগগির জাপান থেকে মেশিন এনে স্থাপন করা হবে।
মেশিন আসার আগ পর্যন্ত লালমাই পাহাড়ের এই চা ‘গ্রিন টি’ হিসেবেই খেতে হবে কুমিল্লাবাসীকে। বাগানে দুইজন স্থায়ী ও পাঁচজন অস্থায়ী শ্রমিক রয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।
কুমিল্লার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এম এম শাহারিয়ার ভূঁইয়া বলেন, এখানে চা উৎপাদনে মাটির যে ক্ষার থাকার কথা তা রয়েছে। আমরা উদ্যোক্তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তাকে দেখে আরও অনেকে এগিয়ে আসবেন বলে আশা রাখি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক মুহম্মদ মিজানুর রহমান বলেন, কুমিল্লায় এটি প্রথম চা বাগান। এখানে বৃষ্টির পরিমাণ কম। যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে ভালো চা হবে।
বাগানের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কুমিল্লা ও বি-বাড়িয়া পাশাপাশি জেলা। বি-বাড়িয়ায় একটি বাগান করা হয়েছিল; সেটি এখন মৃতপ্রায়।”
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।