সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

এবার ‘করিডোর ইস্যুতে শক্ত প্রতিবাদ জানালো আ’লীগ

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, রাত ১২:৪৫
নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘সাহায্য সামগ্রী’ পাঠাতে বাংলাদেশের ভূখ-ে ‘মানবিক করিডর’ দেওয়ার সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি শুরু থেকেই এ ধরনের পরিকল্পনায় ক্ষুব্ধ। করিডরের বিরোধিতায় জোরাল অবস্থান নিয়েছে দলটি। এই বিরোধিতায় এবার যুক্ত হলো আওয়ামী লীগও। দলটির সভাপতি শেখ হাসিনাসহ সব কেন্দ্রীয় নেতা পলাতক থাকলেও বিবৃতির মাধ্যমে মানবিক করিডরের এই দআত্মঘাতী’ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে মাহবুব-উল আলম হানিফের প্রেস সচিব মোহা. তারিক-উল-ইসলাম টুটুলের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে মাহবুব-উল আলম হানিফ বলেন, “মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডর’ বাংলাদেশের ভৌগোলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ।”
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়ার এই ‘হটকারী’ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তিনি। বলেন, “রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্তর্র্বতী সরকার কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় ‘মানবিক করিডোর' প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে?
তিনি প্রশ্ন রেখে বলেন, “মিয়ানমারে সমুদ্রবন্দর থাকার পরেও কেন সেখানে ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে?”
মাহবুব-উল আলম হানিফ বলেন, “ইতিহাস বলে, আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া-হার্জেগোভিনা, কঙ্গো এবং সিরিয়া, কোথাও মানবিক করিডরের উদ্দেশ্য সফল হয়নি। ইউক্রেন-রাশিয়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডরের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।”
মিয়ানমার সরকারের সঙ্গে আরাকান আর্মির দীর্ঘদিনের সংঘাত চলছে উল্লেখ করে হানিফ বলেন, “সেই উত্তপ্ত অঞ্চলে করিডর স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই এলাকায় ভারত, চীনসহ বিভিন্ন আঞ্চলিক ও পরাশক্তির স্বার্থ জড়িত থাকায় মানবিক করিডরের সিদ্ধান্ত বাংলাদেশকে একটি সম্ভাব্য প্রক্সি যুদ্ধের কেন্দ্রে পরিণত করবে।”
তিনি বলেন, “বস্তুত তথাকথিত এই মানবিক করিডরের নামে আঞ্চলিক ও ভূ-রাজনীতিগতভাবে এই অঞ্চলকে নিরাপদ ‘বাফার স্টেট’ হিসেবে তৈরি করে বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তিকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এই অন্তর্র্বতী সরকার।”
“এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার যে জটিলতা তাতে জড়িয়ে পড়বে। বিশ্বের খুব কম মানবিক করিডরই নিরাপত্তা ঝুঁকির বাইরে থেকেছে। এ ধরনের করিডর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠীসহ অপরাধীদের সেটাকে অপরাধের নিরাপদ পথ হিসেবে ব্যবহারের বহু নজির রয়েছে।” যোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
হানিফ আরও বলেন, “মানবিক করিডর বলতে আমরা সাধারণত বুঝি যেখানে শরণার্থী রয়েছে সেখানে তাদের সহায়তার জন‍্য ত্রাণসামগ্রী ও খাদ‍্যসামগ্রী প্রেরণের জন‍্য ব‍্যবহৃত প‍্যাসেজকে। মিয়ানমারে আভ‍্যন্তরীণ সমস‍্যার কারণে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী শরণার্থী হিসেবে আছে। ত্রাণসামগ্রী দিতে হলে বাংলাদেশের কক্সবাজারে যে রোহিঙ্গা ক‍্যাম্প আছে সেখানেই তো দেওয়ার কথা। মিয়ানমারের অভ‍্যন্তরে তো কোনো শরণার্থী শিবির নেই। তাহলে সেখানে ত্রাণসামগ্রী পাঠানোর কোনো প্রয়োজন আছে কি? এটাকে ‘মানবিক করিডর’ কোন যুক্তিতে বলা হচ্ছে?”
তিনি বলেন, মূলত মানবিক করিডরের নামে এখানে আরাকান আর্মিকে সহায়তা এবং তাদেরকে অস্ত্র-গোলাবারুদ পাঠানোর জন‍্য এ ধরনের সিদ্ধান্ত এসেছে। যেটা বাংলাদেশের জন‍্য অত‍্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দেশের মানচিত্র বিপর্যয়ের সম্মুখীন হবে। কারণ এই ভৌগোলিক অবস্থানে আরাকান আর্মির সঙ্গে যদি মিয়ানমারের সামরিক জান্তা, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত একটা যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেনাবাহিনীকে এ ব্যাপারে দৃঢ় ও সময়োচিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। বলেন, “জাতির এই ক্রান্তিকালে, দেশের মানচিত্রের ওপর আঘাত হানার পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর দায়িত্বশীলতা প্রত‍্যাশিত।”
তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত আসে এমন ‘হঠকারী আত্মঘাতী’ সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য অন্তর্র্বতীকালীন সরকারকে আহ্বান জানান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৩ ঘণ্টা আগে