এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
, ০৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৯ জুলাই, ২০২৬ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার প্রক্রিয়াকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন বন্দর রক্ষা কমিটির নেতারা। এই দাবিতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন তারা।
কর্মসূচি চলাকালে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, বন্দর একটি জাতীয় সম্পদ এবং এটি রাষ্ট্রীয় মালিকানাতেই থাকা উচিত। সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং তাদের জনগণের পাশে দাঁড়ানো উচিত। দেশের স্বার্থে জাতীয় সম্পদ রক্ষা করাই আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য।
তিনি অভিযোগ করে বলেন, বহুজাতিক কোম্পানিগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই কৌশলগত সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। পূর্বের গণ-আন্দোলনগুলো প্রমাণ করেছে যে কীভাবে ভুয়া বিদেশি অপারেটরেরা বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল।
দেলোয়ার মজুমদার আরও বলেন, এই টার্মিনালগুলো যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তবে বন্দরের আয়ের সিংহভাগই বিদেশি অপারেটরদের পকেটে চলে যাবে। আর বাংলাদেশের জনগণের জন্য থাকবে সামান্য একটি অংশ।' এছাড়া অত্যন্ত সংবেদনশীল এই বন্দর এলাকায় গুরুত্বপূর্ণ সামরিক, বেসামরিক এবং জ্বালানি অবকাঠামো রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার অভিযোগ করেন, বন্দর কর্তৃপক্ষ একটি বিদেশি অপারেটরকে নিয়ে আসার যৌক্তিকতা প্রমাণ করতে বন্দরের যন্ত্রাংশের দুরবস্থার কথা অতিরঞ্জিত করে প্রচার করছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। এটি যদি কোনো বিদেশি শক্তির হাতে চলে যায়, তবে দেশ বড় ধরনের অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।' তিনি সরকারকে এই আত্মঘাতী পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানান।
উল্লেখ্য, একই দাবিতে এর আগে বন্দর রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন, সমাবেশ, সংবাদ সম্মেলন, গোলটেবিল বৈঠক, কালো পতাকা মিছিল এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে থেকে ১৬ কেজি স্বর্ণ জব্দ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা: বুলু
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপহরণের ঘাঁটি টেকনাফের পাহাড়, বড় অভিযানে র্যাব
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীতে ডিবি পুলিশের জালে ১৫ জুয়াড়ি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারী বৃষ্টিপাতে ৪৩ জেলায় ফসলের ক্ষতি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্তানদের অবহেলা, তাই নিজের কবর বানিয়ে রাখলেন মা!
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিখোঁজের একদিন পর ভৈরব নদে মিলল ফাতেমার মরদেহ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)