এডিপি বাস্তবায়নে গতি বাড়ছে না কেন?
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে স্থবিরতা তো কাটছেই না বরং যেন চলছে আরও ধীরে চলো নীতিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা সংস্কারের উদ্যোগ নেয়া হলেও গতি আসেনি এডিপি বাস্তবায়নে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বাস্তবায়িত ১২.২৯ শতাংশ এডিপি গত এক যুগের মধ্যে সর্বনিম্ন।
জুলাই-আগস্টের পরের মাসগুলোতে অস্থিতিশীলতা না থাকলেও এডিপি বাস্তবায়নে কেন পিছিয়ে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। তবে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেয়া বিশেষ সাক্ষাৎকারে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ঐতিহাসিকভাবে অর্থবছরের শুরুতে দেশে এডিপি বাস্তবায়নের গতি ধীর থাকে। এর কারণ হিসেবে বর্ষা মৌসুম, প্রকল্প পরিকল্পনায় ধীরগতি, অর্থ ছাড়ে বিলম্ব, লোকবল নিয়োগে ধীরগতিকে দায়ী করা হয়। এর সঙ্গে চলতি বছর যুক্ত হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন ও নানা অস্থিরতা।
গত সরকারের চলতি অর্থবছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাসী উল্লেখ করে তিনি আরও বলেন, এই বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা যাবে না। তাই বাজেটে এডিপির আকার কাটছাঁট করা প্রয়োজন। তবে নানা অস্থিরতায় এখনও এডিপির আকার কাটছাঁট না করতে পারায় প্রকল্প বাস্তবায়ন ধীরগতিতে চলছে।
বাস্তবায়নের এখন যে গতি দেখা যাচ্ছে তাতে চলতি অর্থবছরে এডিপির আকার কেমন কাটছাঁট হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে এবার বড় পরিমাণেই কাটছাঁট হতে পারে। কারণ চলতি অর্থবছরে রাজস্ব আদায়েও ধীরগতি চলছে।
তিনি বলেন, মূলত এডিপি বাস্তবায়ন দুটি জিনিসের ওপর নির্ভর করে। প্রথমত সরকার রাজস্ব আদায়ের মাধ্যমে কতটা জোগান দিতে পারবে সেটি; দ্বিতীয়ত বিদেশি দাতা গোষ্ঠীর অর্থছাড়ের ওপর। এ দুটি জিনিস নিশ্চিত না করতে পারলে এডিপি বাস্তবায়ন করা সম্ভব হয় না। এ বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিষয় দুইটি বুঝে উঠতে খানিকটা সময় লেগেছে। তাই বাস্তবায়নেও শ্লথগতি দেখা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












