এনসিপির এক বছর:
এখনো ‘স্বকীয়তা’র খোঁজে দলটি
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই দল ‘সেকেন্ড রিপাবলিক’ ও রাজনীতিতে ‘নয়া বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিল। এক বছরের মধ্যেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে সংসদে ছয়টি আসন নিশ্চিত করেছে তারা। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনাও ঘোষণা করেছেন দলটির নেতারা।
তবুও বিশ্লেষকেরা মনে করছেন, এনসিপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ বিভক্তি, নেতৃত্বের পদত্যাগ ঠেকানো। সেই সঙ্গে নিজস্ব রাজনৈতিক পরিচয় গড়ে তোলাও এখন তাদের সামনে বড় পরীক্ষা।
সাংগঠনিক সম্প্রসারণের পরিকল্পনার মধ্যেও শীর্ষ পর্যায়ে আস্থার সংকটে পড়তে হয়েছে এনসিপিকে। গত এক বছরে অন্তত ৬০ জন নেতাকর্মী তিন ধাপে দল থেকে পদত্যাগ করেছেন। জাতীয় নির্বাচনের আগে গত ডিসেম্বরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার পর সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সহ প্রায় ২০ জন নেতা দল ছাড়েন।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, গুরুত্বপূর্ণ নেতাদের বারবার দল ছাড়ার কারণে এনসিপির সাংগঠনিক শক্তি ও ধারাবাহিকতা দুর্বল হয়েছে। তিনি বলেন, এনসিপি এখনো স্বাধীন রাজনৈতিক পরিচয় গড়ে তুলতে পারেনি। জোটের ভোটে সংসদে ছয়টি আসন পাওয়া সম্ভব হলেও একক শক্তি হিসেবে তারা এখনো দাঁড়াতে পারেনি।
রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, রাজনৈতিক অনভিজ্ঞতা ও নৈতিক অসংগতির কারণে দলটির সম্ভাবনা ম্লান হয়েছে। তিনি বলেন, আন্দোলন থেকে হুট করে দলে রূপান্তর এবং উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত তাদের ক্ষতিগ্রস্ত করেছে।
আলতাফ পারভেজ বলেন, এখন দলটির উচিত নিজেদের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, ভুলগুলো চিহ্নিত করা এবং ভবিষ্যতের পরিকল্পনা সাজানো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের ব্যাপক গোলাগুলি, গুলিবিদ্ধ ২
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই দিনে ২১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি-প্রোভিসি নিয়োগ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিগগিরই আসছে ছাত্রদলের কমিটি, আলোচনায় যারা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় সংসদ ভবন চত্বরে আগুন: তদন্ত কমিটি গঠনের নির্দেশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উত্তর প্রদেশে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভেঙে ফেলার উদ্যোগ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া, কম দামে দিতে চায় ইউরিয়া সার
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)