এখনো পুলিশের সেই একই ‘গল্প’!
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান নিউমার্কেট এলাকায় ২৪ বছর বয়সী এক দোকানদারকে হত্যার জন্য সশস্ত্র দুর্বৃত্তদের উসকানি দিয়েছিলো- এই অভিযোগ যতটা উদ্ভট, ঠিক ততটাই হাস্যকর।
সালমান এফ রহমান আর্থিক অপরাধের মাস্টারমাইন্ড হিসেবে বিবেচিত, আর তার সঙ্গী আনিসুল হক দক্ষ কৌঁসুলি হিসেবে পরিচিত। দুজনই আওয়ামী লীগের দুর্নীতির সুবিধাভোগী হতে পারেন। কিন্তু ঢাকার রাস্তায় সহিংসতা উসকে দেয়ার ইতিহাস বা অভ্যাস কোনোটিই নেই।
তবে পুলিশের বক্তব্য অনুযায়ী তারা ঠিক এটাই করেছেন। গত ১৬ জুলাই শাহজাহান আলীকে হত্যার জন্য এই দুজন জনতাকে উসকানি দিয়েছিলো বলে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ দাবি করেছে, গত ১৩ আগস্ট নদীপথে পালিয়ে যাওয়ার সময় তাদের সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এখানেই শেষ নয়! ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসানও শাহজাহানকে হত্যার জন্য জনতাকে উসকানি দিয়েছিলো বলে দাবি করেছে পুলিশ। শেখ হাসিনা সরকারের আড়িপাতার প্রধান এই জেনারেল একজন দোকানদারকে হত্যার জন্য জনতাকে উসকে দেওয়ার মতো মানুষ নয়। জিয়াউল আহসানের গ্রেপ্তারের ঘটনাটিও চমকপ্রদ।
১৬ আগস্ট পুলিশ জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে। তারা প্রথমে হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে এই জেনারেলকে আটক করা হয়েছে।
কিন্তু প্রায় এক সপ্তাহ আগেই জিয়াউলকে ঢাকা বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে নামিয়ে এনে, খুব সম্ভবত সামরিক হেফাজতে নেওয়ার খবর ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। কয়েক ঘণ্টা পর সংশোধিত বার্তা আসে, এবার স্বীকার করা হয় সেনাবাহিনী তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এদিকে দেশ থেকে পালানোর চেষ্টার সময় ঢাকা বিমানবন্দর থেকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানবীর হাসান সৈকতকে আটকে দেয় বিমানবন্দরের কর্মীরা। এই ঘটনাও সেদিন গণমাধ্যমে ব্যাপকভাবে এসেছে।
তবে এর বেশ কিছুদিন পর পুলিশ দাবি করে, বিমানবন্দরের কাছে নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে পুলিশ সেই পুরনো কৌশল অবলম্বন করছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।