এখনও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমলেও ডলার কেনা বন্ধ করেনি বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স প্রবাহে জোরালো প্রবৃদ্ধি এবং বাজারে ডলারের সরবরাহ বাড়ার সুযোগ কাজে লাগিয়ে কেন্দ্রীয় ব্যাংক আবারও ডলার কিনেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারির জন্য ৮টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ ক্ষেত্রে কাট-অফ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।
এর ফলে চলতি ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) মোট ডলার ক্রয় হয়েছে ৫৩৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। অর্থাৎ বাজারে ডলারের সরবরাহ বাড়ায় বাংলাদেশ ব্যাংক তা সংগ্রহ করে রিজার্ভে যোগ করছে।
ডলার কেনার পেছনে অন্যতম বড় কারণ প্রবাসী আয়ের ধারাবাহিক উত্থান।
অর্থনীতিবিদদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয়ের কারণে বাজারে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং অতিরিক্ত অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার সংগ্রহ করছে।
একদিকে এটি রিজার্ভ পুনর্গঠনে সহায়তা করছে, অপরদিকে বাজারে অতিরিক্ত টাকার সরবরাহ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে। কারণ ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকার তারল্য কিছুটা শোষণ করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)