শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

এক সম্পত্তি দিয়ে তিন ব্যাংক থেকে লোন!

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩, সকাল ৫:৪৪
এক সম্পত্তি দিয়ে তিন ব্যাংক থেকে লোন!

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টনে আড়াই কাঠা জমি। এর ওপর একতলা ঘর। নিজের নামে থাকা এই সম্পত্তি তিনটি ব্যাংকে বন্ধক রেখে তিনবার ঋণ তুলে নিয়েছে এক নারী। অভিযোগ উঠেছে, এই সম্পত্তি যে অন্য ব্যাংকের কাছে গচ্ছিত রাখা হয়েছে, তা বুঝতে পারেনি কোনও ব্যাংকই। বিষয়টি একটি ব্যাংকের নজরে আসে পত্রিকার বিজ্ঞাপন দেখে। তাও এই তথ্য তারা জানতে পেরেছেন ঋণ দেওয়ার সাত বছর পর।
পল্টনের আড়াই কাঠার ওই জমির মালিকের নাম জান্নাত আরা ফেরদৌস। জমির ওপর একতলা ছাপরা ঘর রয়েছে কয়েকটি। এই সম্পত্তি ও এর ওপর প্রতিষ্ঠিত মেসার্স জান্নাত ট্রেডিং করপোরেশন বন্ধক রেখে ৫০ লাখ টাকা ঋণের আবেদন করেন জান্নাত আরা। ২০১৬ সালের ১৯ মে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের কাছে এই ঋণের আবেদন করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন আই.সি.ডি শাখা তার আবেদন গ্রহণ করে ২০১৬ সালের ২৮ জুলাই ৫০ লাখ টাকার ঋণ মঞ্জুর করে। পরে ২০১৬ সালের ৩১ জুলাই ওই প্রতিষ্ঠানের বন্ধকী দলিল, আমমোক্তারনামা সম্পাদন ও রেজিস্ট্রেশন করে দেয়। একই সঙ্গে ঋণ গ্রহণের জন্য ব্যাংকের সব কাজ (ডিপি নোট, ডিপি নোট ডেলিভারি লেটার, এগ্রিমেন্ট ফর ক্যাশ ক্রেডিটসহ ঋণ পরিশোধের উদ্দেশ্যসহ অন্যান্য পোরসোনাল গ্যারান্টি দলিল) সম্পাদন করে দিলে জান্নান আরা ফেরদৌসকে ব্যাংক ৫০ লাখ টাকা ঋণ দেয়।
পরবর্তীতে সাত বছর পর এ বছরের ২৩ মার্চ পত্রিকায় আইএফআইসি ব্যাংক ওই সম্পত্তি নিলামের একটি বিজ্ঞপ্তি দেয়। সেটি নজরে আসে সোনালি ব্যাংকের কমলাপুর রেলওয়ে স্টেশন আই.সি.ডি শাখার। বিজ্ঞপ্তি থেকে সোনালী ব্যাংক জানতে পারে ওই তফসিলভুক্ত সম্পত্তি জান্নাত আরা ফেরদৌস সোনালী ব্যাংকে বন্ধক রাখার আগেই আইএফআইসি ব্যাংকের কাছ থেকে ৬০ লাখ টাকা এবং এনআরবি ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা ঋণ নিয়েছে।
গত ১ জুন সোনালী ব্যাংকের কমলাপুর রেলওয়ে স্টেশন আই.সি.ডি শাখার ব্যবস্থাপক জামিউল ইসলাম বাদী হয়ে জান্নাত ট্রেডার্সের মালিক জান্নাত আরা ফেরদৌসকে আসামি করে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন।
সম্পত্তি নিলামের জন্য ব্যাংকের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জান্নাত আরা চৌধুরী বলেন, আমার আগের লোন তো পরিশোধ করা শেষ। আর ব্যাংক কেন মামলা করেছে আমি জানি না।
মামলার বাদী জামিউল ইসলাম বলেন, আমরা বিজ্ঞাপন দেখে বুঝতে পারি তার নামে এই সম্পত্তি বন্ধক রেখে আরও কয়েকটা ব্যাংক থেকে লোন নিয়েছেন তিনি। তার সঙ্গে যে চুক্তি ছিল তা ভঙ্গ করেছেন। বারবার তাকে তাগাদা দিয়েছি, কিন্তু তিনি কোনও টাকা পরিশোধ করেননি। আমরা ব্যাংকগুলো অসহায় তাদের কাছে।
ঋণ দেওয়ার সময় দলিলপত্র যাচাই-বাছাই করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের যাচাইয়ের সুযোগ আছে। তবে উনি এমনভাবে কাজগুলো করেছেন যে আমাদের সিআইবি রিপোর্টে আসে নাই এগুলো। উনি আমাদের যে দলিলগুলো দিয়েছেন, আমরা যাচাই করেছি। সাবরেজিস্ট্রি অফিস থেকে তখন এমন কিছু ধরা পড়েনি। আমাদের যে মূল দলিলটা দিয়েছে এমন মূল দলিল আসলে কয়টা আমরা তা বুঝতে পারিনি। সাবরেজিস্ট্রার অফিস থেকেও বললো দলিল সঠিক মনে হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে