এক লাফে ১০ টাকা বেড়েছে ডিমের দাম
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজধানীর বাজারগুলোতে হঠাৎ বেড়েছে ডিমের দাম। পাইকারি বাজারে একদিনের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়েছে।
খুচরা বাজারে দাম বৃদ্ধির হার আরও বেশি। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ডিমের উৎপাদন হ্রাস ও সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। তবে ক্রেতারা মনে করছেন, এটি কারসাজি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (৬ আগস্ট) রাজধানীর কারওয়ার বাজারের পাইকারি ও খুচরা ডিমের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মুরগির সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৪ টাকা, হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকা।
গত বৃহস্পতিবারেও এই বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১৪০ টাকায়, সাদা ডিম ১৩৫ টাকায়।
কারওয়ান বাজারের তুলনায় এলাকাভিত্তিক স্থানীয় বাজারগুলোতে ডিমের দাম আরও বেশি। কোথাও কোথাও ১৭০ টাকা পর্যন্ত প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
জুমুয়াবার থেকে বাজারে বাড়তি দামে ডিম বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। তাদের দাবি, ডিম উৎপাদন কমে যাওয়ায় বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই, যার ফলে দাম বাড়ছে।
হঠাৎ ডিমের দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ভাই ভাই এগ শপের বিক্রেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত বাজারে ডিমের দাম কম ছিল। জুমুয়াবার থেকে হঠাৎ প্রতি ডজনে ১০ টাকা দাম বেড়ে গেছে। সরবরাহের ঘাটতির কারণে দাম বাড়েছে। তবে দাম বাড়ার আসল কারণ বলতে পারবে আড়তদার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
তিনি আরও বলেন, আগে যেখানে প্রতি গাড়িতে ৮০ থেকে ৯০ হাজার ডিম আসত। এখন সেখানে ৪০ থেকে ৫০ হাজার আসছে। যাদের দুই গাড়ি ডিম আসত, তাদের আসছে এক গাড়ি। এতে বাজারে চাহিদার তুলনায় সংকট সৃষ্টি হয়েছে। খামারিরা বয়স্ক মুরগি বিক্রি করে দিয়েছে। যার কারণে ডিমের উৎপাদন কমে গেছে। অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে। যার কারণে করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের ইচ্ছেমতো দাম নিয়ন্ত্রণ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)