শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (৩)

Asrar প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, সকাল ৬:১২

তালাকের প্রকারভেদ :
তালাক প্রথমত দুই প্রকার। (১) তালাকে বাতিন বা অপ্রকাশ্য তালাক (২) তালাকে জাহির বা প্রকাশ্য তালাক।
১) তালাকে বাতিন বা অপ্রকাশ্য তালাক :
আহাল (স্বামী) কিংবা আহালিয়া (স্ত্রী) দুইজনের একজন যদি কুফরী, শিরকী কাজ-কর্ম করে, কথা-বার্তা বলে কিংবা আক্বীদা- বিশ্বাস পোষন করে তাহলে তাদের বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে যায়। মুখে তালাক্বের কথা উচ্চারণ না করলেও তালাক্ব হয়ে যায়। তখন ঘর সংসার করা অবৈধ হয়। সন্তান সন্ততির বৈধতা থাকেনা। কাজেই কোন আহাল অথবা আহালিয়া কখনো যেন কোন কুফরী, শিরিকীমূলক বাক্য উচ্চারণ না করে , আকিদাও যেন পোষন না করে , হারামকে হালাল এবং হালালকে হারাম না জানে তথা মুরতাদ না হয়। কেননা মুরতাদ হলে আহালিয়া বা স্ত্রী তালাক্ব হয়ে যায়। তবে ইদ্দতের মধ্যে যদি তাওবা-ইস্তিগফার করে ফিরে আসে তাহলে বিবাহ বন্ধন অটুট থাকে। তালাক হয়না। অন্যথায় ইদ্দত পূর্ণ হয়ে গেলে এক তালাকে বাইন পতিত হবে। আর তালাক্বে বাইন হলে আহালিয়ার সাথে নিরিবিলি অবস্থান করা, তার সাথে দেখা সাক্ষাত করা , কথা-বার্তা বলা কোনটাই জায়িজ নেই। তবে আবার মোহর দিয়ে, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। সেক্ষেত্রে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তথা হীলাহ্ করার প্রয়োজন নেই। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ
অর্থ : মুমিনা নারীগণ কাফিরদের জন্য হালাল নয়। কাফিররাও উনাদের জন্য হালাল নয়। (পবিত্র সূরা মুমতাহিনা শরীফ-১০)
আহাল আহালিয়ার আকীদ্বা-বিশ্বাস ভিন্ন হলে তথা কুফরী হলে যদি বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় তাহলে বদ আকীদ্বা - বিশ্বাস পোষণকারী ছেলে -মেয়ের সাথে কি বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে? কখনোই হবেনা।

২) তালাকে জাহির বা প্রকাশ্য তালাক :
তালাক শব্দ অথবা তালাকের অর্থ বহনকারী শব্দ দ্বারা তালাক দেয়াকে তালাকে জাহির বলে। তালাকে জাহির ছিফত বা গুণগত দিক থেকে তিন প্রকার-
(ক) তালাকে আহ্সান: আহলিয়াকে (স্ত্রী) এমন তুহুরে (পবিত্রতাকালে) এক তালাক দেয়া, যে তহুরে (পবিত্রতাকাল) তার সাথে ওতি (নিরিবিলি অবস্থান) করেনি। আর এভাবে ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত রেখে দেয়াকে তালাকে আহসান বলে।
(খ) তালাকে হাসান: আহলিয়াকে তিন তুহুরে তিন তালাক এভাবে দিলো যে, উক্ত তহুরসমূহে ওতি (নিরিবিলি অবস্থান) করেনি বা মাজুর অবস্থাতেও তালাক দেয়নি। নাবালেগা, ছন্নে আয়েছা তথা যার স্বাভাবিক মাজুরতা বন্ধ হয়েছে, হামেলা বা সন্তান সম্ভবা আহলিয়াকে তিন মাসে তিন তালাক দেয়া। আর যে আহলিয়ার সাথে ওতি তথা নিরিবিলি অবস্থান করা হয়নি তাকে তুহুরের মধ্যে অথবা গইরে তুহুরে (মাজুরতার সময়) এক তালাক দেয়াকেও হাসান তালাক বলে। হাসান তালাককে সুন্নী তালাকও বলা হয়।
(গ) তালাকে বিদয়ী তথা বিদয়াতী তালাক: এক কথায় কিংবা একসাথে তিন তালাক দেয়াকে বিদয়ী তালাক বলে। তাছাড়া এক তুহুরে বা এক গইরে তুহুরে (স্বাভাবিক মাজুরতার সময়) তিন তালাক দেয়া অথবা এমন তহুরে তালাক দেয়া, যে তহুরে ওতি (নিরিবিলি) করেছে এরূপ তালাককে তালাকে বিদ্য়ী বা বিদয়াতী তালাক বলে।
উল্লেখ্য যে, আহালিয়াকে (স্ত্রী) স্বাভাবিক মাজরতার সময় এক তালাক দিলে রাজায়াত করা তথা ফিরে নেয়া ওয়াজিব।

-মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬