একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (২)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
অর্থ: তালাক দুই বার পর্যন্ত দিতে পারবে। তারপর হয়তো ন্যায়সঙ্গতভাবে রেখে দিবে অর্থাৎ রাজায়াত করবে। অন্যথায় উত্তম পন্থায় বিদায় করে দিতে পারবে। (পবিত্র সূরা বাক্বারাহ, আয়াত শরীফ ২২৯)
অর্থাৎ দুই তালাক পর্যন্ত রাজায়াত করা যায়। রাজায়াত অর্থ : স্বাভাবিক ভাবে ফিরে নেয়া । আর তিন তালাক দিলে স্বাভাবিক ভাবে ফিরে নেয়া যায়না। ফিরে আসতে চাইলে ইদ্দত পূর্ণ করতঃ অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। অতঃপর সে আহাল বা স্বামী মারা গেলে অথবা তালাক দিলে আবার ইদ্দত পূর্ণ করতঃ পূর্বের স্বামীর সংসারে ফিরে আসতে পারবে। এছাড়া বিকল্প কোন পথ নেই। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ
অর্থ: অতঃপর আহাল (স্বামী) যদি (তিন) তালাক দিয়ে দেয় তবে সে (তালাক প্রাপ্তা আহলিয়া) তার (আহালের) জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবেনা যতক্ষণ না সে অন্য কাউকে আহালরূপে গ্রহণ করবে। (পবিত্র সূরা বাক্বারাহ, আয়াত শরীফ ২৩০)
আহলে সুন্নত ওয়াল জামায়াত তথা হানাফী, মালেকী, শাফিয়ী ও হাম্বলী মাজহাবের সকল ইমাম মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনারা সকলই ঐক্যমত পোষন করেছেন যে, একসাথে তিন তালাক দিলে তিন তালাকই কার্যকর হবে। তবে তালাকদাতা কবীরা গোনাহে গোনাগার হবে। কারণ, মহান আল্লাহপাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালাক দেয়ার যে পন্থা- পদ্ধতি নির্ধারন করেছেন তালাকদাতা তা লঙ্ঘন করেছে। একান্ত প্রয়োজনে এবং সংশোধনের নিমিত্তে তালাকের আহকাম রাখা হয়েছে। অথচ সেদিকে লক্ষ্য না করে তালাকদাতা নফস বা প্রবৃত্তির অনুসরন করেছে। সে তালাককে রাগ বা গোস্সা নিবারনের উপকরন বানিয়েছে। নাঊযুবিল্লাহ্!
আর যারা বলে, “এক সাথে তিন তালাক দিলে এক তালাক কার্যকর হয়” তারা আহলে সুন্নত ওয়াল জামায়াত বহির্ভূত। বাতিল বাহাত্তর ফিরকার অন্তর্ভূক্ত। তাদের মনগড়া ফতওয়ার উপর আমল করা জায়েজ নেই। যারা তাদের সেই মনগড়া ফতওয়ার উপর আমল করবে, মানবে তারা সবাই আহলে সুন্নত ওয়াল জামায়াত থেকে খারিজ হয়ে বাতিল ও জাহান্নামী- বাহাত্তর ফিরকার অন্তর্ভূক্ত হবে। যা স্পষ্টই গোমরাহী বা পথভ্রষ্টতার আলামত।
-মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।