একমণ ধানে এক কেজি গরুর গোশত
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ মে, ২০২৪ খ্রি:, ০২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। তবে কষ্টার্জিত সেই ধান বিক্রি করতে গিয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছেন তারা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমণ ধান উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় ৮০০-১০০০ টাকা। কিন্তু বাজারে বিক্রি করতে হচ্ছে ৮০০-৯০০ টাকায়। এতে উৎপাদন খরচও উঠছে না।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষক আনিসুজ্জামান সোহেল বলেন, 'এক বিঘা জমিতে সর্বোচ্চ ১৬-১৮ মণ ধান হয়। এক বিঘা জমিতে বীজ, চারা, চাষ, মই, রোপণ, ওষুধ, বিদ্যুৎ বিল, কাটা ও ঘরে তোলাসহ খরচ পড়ে প্রায় ১৬ হাজার টাকা। ৮০০ টাকায় বিক্রি করলে ১৬ মণ ধানের দাম পাওয়া যায় ১২ হাজার ৮০০ টাকা। এতে আমাদের লোকসান হয় প্রায় তিন হাজার ২০০ টাকা।'
শ্রীপুর উপজেলার আরেক কৃষক কামাল মিয়া বলেন, ধান চাষ করে লাভ নেই। সরকার দাম ঠিক করেছে কত, আর বর্তমান বাজারদর কত! আমি এক মণ ধান বিক্রি করে যে টাকা পেয়েছি, তা দিয়ে এক কেজি গরুর গোশত কিনতে পেরেছি শুধু।
এ বিষয়ে গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসমা উল হোসনা বলেন, 'ধানের সরকার নির্ধারিত মূল্য ৩২ টাকা কেজি। এটা কৃষকদের বলতে হবে। শুধু তাই নয়, এ বিষয়টি আমরা কৃষকদের বুঝানোর চেষ্টা করছি। যাতে কৃষকরা আমাদের সঙ্গে তালিকাভুক্ত হয়। এতে কৃষকদের উপকার হবে।'
বাজারে প্রতিমণ ধান ৮০০ টাকায় বিক্রির বিষয়ে তিনি বলেন, 'বিষয়টি আমার জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ নেব।'
সরেজমিনে শ্রীপুর ধান বাজারে গিয়ে দেখা যায়, ধানের বাজারদর কম। তাই কৃষকরা সকাল থেকে বিকেল পর্যন্ত বস্তা ভর্তি ধান নিয়ে দাঁড়িয়ে আছেন। অবশেষে আক্ষেপ নিয়েই কম দামে ধান বিক্রি করে বাড়ি ফিরছেন।
উপজেলার বাওনি গ্রামের কৃষক আবদুল্লাহ বলেন, পাঁচ মণ ধান চার হাজার টাকায় বিক্রি করেছি। ধানের দাম একেবারে কম। দাম আরও বাড়ানো উচিত।
তিনি বলেন, 'এখানে একটা সিন্ডিকেট কাজ করছে। সিন্ডিকেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ধানের দাম কম না বেশি হবে।'
একই বাজারে আরেক কৃষক এবাদুল্লাহ বলেন, জমিতে ধান বিক্রি করাই ভালো ছিল। দাম বলেছিল ১০০০ টাকা মণ।
ভাংনাহাটি গ্রামের মফিজ মিয়া বলেন, 'আটাশ জাতের ধান বিক্রি করার চেষ্টা করছি। সকালে ব্যাপারী ৯০০ টাকা দর বলেছিল। বিকেল হয়ে গেছে এখনো একই দাম। এমন হলে অন্য বাজারে নিয়ে দেখব দাম বেশি পাই কিনা।'
শ্রীপুর পৌরসভার বৈরাগিরচালা গ্রামের কৃষক আবু সাঈদ বলেন, 'ছয় বিঘা জমিতে ধান হয়েছে ১০০ মণ। পরিবারের জন্য ৬০ মণ ধান রেখে বাকি ৪০ মণ বাজারে বিক্রি করে দিয়েছি। গত বাজারে বিক্রি করেছি এক হাজার টাকা মণ। এ সপ্তাহে দাম কমে গেছে মণপ্রতি ২০০ টাকা। আজ বাজারে এসে দেখি প্রায় সব ধান বিক্রি হচ্ছে ৮০০ টাকায় এবং ভালো মানেরটা ৯০০ টাকায়।'
ধান ব্যবসায়ী মোস্তফা মিয়া বলেন, 'আমি বরমী বাজারের একটি মিলে ধান বিক্রি করি। এবার আমি কৃষকদের কাছ থেকে ৮০০ টাকা দরে ১০০ মণ ধান কিনেছি।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












