সীমান্তে পুশইন ঠেকানো যাচ্ছে না:
একদিনে ৬০ জনকে পুশইন করল বিএসএফ
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিরাপত্তা জোরদার করেও সীমান্তে ভারতীয় বিএসএফ’র পুশইন ঠেকানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সিলেটের পৃথক সীমান্ত দিয়ে ৬০ জনকে পুশইন করেছে তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জন এবং মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করা হয়। যাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ৮টার দিকে কানাইঘাটের আটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন করলে তাদেরকে আটক করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। সকালে বিএসএফ তাদেরকে পুশইন করে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরো ৪৪ জনকে ঠেলে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে পাঠায়। এসময় বিজিবি তাদের আটক করেছে। আটকরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়েছে।
এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বড়লেখা থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ।
আটকরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা জানান, সীমান্তের ওপারে আরো মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












