১০০ টি চমৎকার ঘটনা
একটি রুটি ও তিনটি স্বর্ণের ইট
ঘটনা-২৫
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম সফর করতে করতে অনেক দূর চলে গেলেন। একস্থানে গিয়ে দেখলেন, তিনটা স্বর্ণের ইট পড়ে রয়েছে। ইহুদী বললো, “হুযূর! এই স্বর্ণের ইট তিনটা আমরা নিয়ে নেই। আমাদের কাজে লাগবে।” কিন্তু হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, “আমাদের এগুলো দরকার নেই। মহান আল্লাহ পাক কুদরতীভাবে আমাদের সবকিছুর ফায়সালা করবেন। এগুলো যারা দুনিয়াদার তাদের জন্য।” তারপর হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম সেখান থেকে সরে অন্যস্থানে চলে গেলেন। ক্লান্তির কারণে একটি গাছের ছায়ায় উনার লাঠি মুবারক পাশে রেখে শুয়ে ঘুমিয়ে গেলেন। এই সুযোগে সেই লোকটি লাঠি মুবারক চুরি করে নিয়ে পালিয়ে গেলো। হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম যখন সজাগ হলেন, তখন দেখলেন যে, লোকটিও নেই, লাঠিও নেই। তিনি বুঝতে পারলেন, লোকটিই লাঠিটি নিয়ে পালিয়েছে।
এদিকে লোকটি অনেক দূরে চলে গেলো। এক এলাকায় গিয়ে দেখে, সেখানকার এক নবাব খুব অসুস্থ। ঘোষণা করা হচ্ছে, ‘যে ডাক্তার, কবিরাজ বা হেকিম নবাবকে সুস্থ করে দিবে, তাকে পাঁচ হাজার দিরহাম দেয়া হবে।’ ঘোষণা শুনে লোকটি গেলো লাঠি নিয়ে, কারণ সে তো মনে করেছে স্পর্শ করলেই সুস্থ হয়ে যাবে। সে বললো, ‘আমি যদি সুস্থ করে দিতে পারি, আমাকে কি তোমরা পাঁচ হাজার দিরহাম দিবে?’ লোকেরা বললো, ‘হ্যাঁ দিব।’ তখন লোকটি লাঠি মুবারক দিয়ে নবাবকে স্পর্শ করলো। মহান আল্লাহ পাক উনার কি কুদরত! সেই নবাব ইন্তেকাল করলো। এটা দেখে লোকেরা লোকটিকে পাকড়াও করলো। তারা বললো, ‘তোমাকে মৃত্যুদ- দেয়া হবে। কারণ তুমি নবাবকে মেরে ফেলেছো।’
ঘটনাক্রমে হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম তিনিও সফর করতে করতে সেখানে এসে পৌঁছলেন। লোকটিকে ফাঁসি দেয়া হবে সেজন্য সেখানে অনেক লোক ভীড় করেছিল। হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম লক্ষ্য করলেন, যাকে ফাঁসি দেয়া হবে, সে হলো সেই লোকটি। তিনি তাকে বললেন, ‘তোমার কি অবস্থা?’ সেতো উনার ক্বদম মুবারক ধরে কান্নাকাটি করতে শুরু করলো, বারবার অনুরোধ করতে লাগলো, ‘হুযূর! আমাকে বাঁচান। এবারকার মতো আমাকে বাঁচিয়ে দিন।’ হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম তার থেকে সম্পূর্ণ ঘটনা শুনলেন। তারপর এলাকাবাসীদের বললেন, ‘হে এলাকাবাসী! আমি যদি তোমাদের সেই নবাব কে সুস্থ করে দিতে পারি, যিন্দা করে দিতে পারি, তাহলে কি তোমরা এই ব্যক্তিকে ছেড়ে দিবে?’ এলাকাবাসী তাতে রাজী হলো। তখন হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম গিয়ে মৃত নবাবকে স্পর্শ করলেন, সাথে সাথে সে যিন্দা হয়ে গেলো। সুবহানাল্লাহ! তারপর লোকটিকে মুক্ত করে হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ‘সেই মহান আল্লাহ পাক উনার কসম, যিনি তোমাকে মৃত্যু থেকে বাঁচালেন! তোমার দ্বিতীয় রুটিটি কোথায়, বলো দেখি?’ দুনিয়ার মুহব্বত কত কঠিন! সে এবারও বললো, ‘আমার কোনো দ্বিতীয় রুটি নেই।’
ঘুরতে ঘুরতে হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম আবার সেই আগের স্থানে এসে পৌঁছলেন, যেখানে তিনটি স্বর্ণের ইট ছিল। এবার সেখানে দেখলেন, চারটা লোক মৃত অবস্থায় পড়ে আছে। তিনি প্রতিটা লোককে যিন্দা করে জিজ্ঞাসা করলেন, ‘তোমরা এখানে কি কারণে মারা গিয়েছো? আমরা তো কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এখানে আমরা কাউকে দেখিনি। তোমরা কোথা থেকে এসে কি কারণে মারা গেলে এখানে?’
(ইনশাআল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












