১০০ টি চমৎকার ঘটনা
একটি রুটি ও তিনটি স্বর্ণের ইট
ঘটনা-২৫
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৯অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মেষটা আবার যিন্দা হয়ে গেলো। তিনি মেষপালককে মেষটা ফেরত দিয়ে বললেন, ‘তোমার থেকে আমি যে মেষ নিয়েছিলাম, তা শোধ করে দিলাম। ’ সুবহানাল্লাহ! তারপর হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম সেই লোকটিকে বললেন, ‘মহান আল্লাহ পাক উনার কসম, যে মহান আল্লাহ পাক এই মুর্দা মেষটাকে যিন্দা করে দিলেন! তোমার সাথে তো দ্বিতীয় আরেকটা রুটি ছিল। সেটা কোথায় গেলো বলো দেখি?’ লোকটি বললো, ‘মহান আল্লাহ পাক উনার কসম, আমার সাথে কোনো দ্বিতীয় রুটি নেই। ’ হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম আর কিছু না বলে চলতে থাকলেন।
হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে একটা আছা বা লাঠি মুবারক ছিল। সেই লাঠি মুবারকের গুণাবলী সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি বলেছেন, “সেই লাঠিটি দিয়ে যদি কোনো মুর্দাকে স্পর্শ করা হতো তাহলে মহান আল্লাহ পাক উনার নির্দেশে সে যিন্দা হয়ে যেত। জন্মান্ধকে যদি স্পর্শ করা হতো, সে চোখ ফিরে পেত। কুষ্ঠ রোগীকে স্পর্শ করলে সে সুস্থ হয়ে যেত। ” সুবহানাল্লাহ! সফর করতে করতে কিছুদূর গিয়ে হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম দেখলেন, একটা লোক মরে পড়ে আছে। তিনি সেই লাঠি দিয়ে মুর্দাকে স্পর্শ করে বললেন, .قُمْ بِاِذْنِ اللهِ
মুর্দা যিন্দা হয়ে গেলো, হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে সালাম-কালাম করে বিদায় নিয়ে চলে গেলো। তখন হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম ঐ লোকটিকে আবার বললেন, ‘মহান আল্লাহ পাক উনার কসম, যে মহান আল্লাহ পাক এই মুর্দাকে যিন্দা করলেন! তোমার দ্বিতীয় রুটিটি কোথায়?’ লোকটি এবারও অস্বীকার করলো। তারপর হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম সেখান থেকে কিছুদূর গিয়ে একটা জন্মান্ধকে লাঠি দ্বারা স্পর্শ করলেন। মহান আল্লাহ পাক উনার কুদরতে জন্মান্ধ সুস্থ হয়ে গেলো। তিনি আবার লোকটিকে কসম দিয়ে বললেন, ‘তোমার দ্বিতীয় রুটিটি কোথায়?’ সে আবারও অস্বীকার করলো। এরপর হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম একটা কুষ্ঠ রোগীকে লাঠি দ্বারা স্পর্শ করলেন, সেও সুস্থ হয়ে গেলো। আবার তিনি কসম দিয়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন যে, ‘তোমার দ্বিতীয় রুটিটি কোথায়?’ লোকটি এবারও অস্বীকার করলো।
(ইনশাআল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরবী বারো মাসের নাম
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একজন আল্লাহওয়ালী মেয়ের দ্বীনী জযবা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












