১০০ টি চমৎকার ঘটনা
একজন সাইয়্যিদার সম্মান হিফাযতের পুরষ্কার
ঘটনা-২৯
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাদিস ১৩৯১ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
সে দলের প্রধান ছিল খুব শক্তিশালী লোক। মেয়েটির বারবার অনুরোধ শুনে তার মনে চিন্তা জাগ্রত হলো যে সত্যিই তিনি যদি আওলাদে রসূল হন তাহলে উনার সাথে কোনো রকম বেয়াদবি করা ঠিক হবে না। তাই সে তার লোকদের বললো, মেয়েটিকে ছেড়ে দিতে। কিন্তু দলের লোকেরা ভাবলো, তাদের সর্দার বোধহয় নিজে এই মেয়েটিকে দখল করে ব্যবসা করতে চায়। নাঊযুবিল্লাহ! তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নিল। এক পর্যায়ে লোকটি তার দলের একজনকে খুন করে ফেললো, নিজেও আহত হলো। এই দেখে দলের বাকিরা পালিয়ে গেল। তখন লোকটি মেয়েটিকে অনুরোধ করলো, তিনি যেন দ্রুত এখান থেকে চলে যান। কেননা দলের লোকেরা আরো সাঙ্গপাঙ্গ নিয়ে আসলে সে আর তাদের থামাতে পারবে না। মেয়েটি একথা শুনে তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় চলে গেলেন।
ইতিমধ্যে খবর পেয়ে পুলিশ এসে লোকটিকে গ্রেফতার করলো। লোকটিও স্বীকার করলো যে সেই খুন করেছে। তাকে জেলখানায় আটকে রাখা হলো। সেই রাতেই বাগদাদ শহরের পুলিশ কমিশনার স্বপ্নে দেখলো হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক এনেছেন। তিনি তাকে বললেন, ‘আজ রাতে তোমার হাজতে একজন খুনীকে গ্রেফতার করে আনা হয়েছে। তুমি অতি সত্ত্বর তাকে মুক্ত করে দাও।’ পুলিশ কমিশনার তো ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে জেলখানায় ছুটল। খবর নিল কাকে গ্রেফতার করে আনা হয়েছে। লোকটিকে তার সামনে পেশ করতে বললো। লোকটি যখন আসলো তখন কমিশনার তার সাথে একাকী কথা বললো, সমস্ত ঘটনা জানতে চাইলো। লোকটি সব খুলে বললো। কমিশনার সব শুনে বললো, ‘আপনি অতি উত্তম কাজ করেছেন। আপনার উপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এতো সন্তুষ্ট হয়ে গিয়েছেন যে, তিনি নিজে আমাকে হুকুম করেছেন আপনাকে মুক্ত করে দিতে।’ সুবহানাল্লাহ! লোকটি এই কথা শুনে অনেক কাঁদলো এই ভেবে যে, তার মত এমন নিকৃষ্ট একটা লোকের জন্য স্বয়ং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুপারিশ করেছেন! সে খালিছ তওবা ইস্তিগফার করলো যে, আর কখনো কোনো খারাপ কাজ করবে না। হাক্বীক্বী ঈমানদার হিসেবে জীবন কাটাবে। সত্যিই তিনি একজন হক্কানী ওলীআল্লাহ উনার নিকট
বাইয়্যাত হয়ে নিজেও খালিছ আল্লাহওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একজন আল্লাহওয়ালী মেয়ের দ্বীনী জযবা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (৩)
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












