শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

একই রানওয়েতে সামরিক-বেসামরিক ফ্লাইট!

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, রাত ১:৩৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৮
একই রানওয়েতে সামরিক-বেসামরিক ফ্লাইট!
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল বিমানবন্দরের একটি রানওয়েতেই উঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান। যা নিরাপত্তা ইস্যুতে সিভিল এভিয়েশনের নীতির পরিপন্থি হলেও সামরিক বিমানের জন্য আলাদা ব্যবস্থা করার ক্ষেত্রে জায়গা ও অর্থের সংকটকে বড় বাধা বলেছেন সাবেক পাইলটরা। অন্যদিকে বিমানবন্দরের চারপাশে আবাসিক ও বাণিজ্যিকসহ নানা স্থাপনা গড়ে ওঠায় সব সময় ঝুঁকিতে থাকছে জননিরাপত্তা।
এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, অনেক আগেই ঢাকা থেকে স্থানান্তর করতে হতো বিমানবন্দর। প্রাথমিকভাবে সামরিক ফ্লাইট কার্যক্রম অন্য বিমানবন্দরে স্থানান্তরের বিষয়ে বিবেচনায় নেয়ার পরামর্শ তাদের।
বিমানবন্দরের আশপাশে প্রভাব খাটিয়ে একের পর এক গজিয়ে উঠেছে আবাসিক উঁচু ভবন। শিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামোও। চোখ বুজে বাস্তবতা যখন মেনে নিয়েছে বিভিন্ন সংস্থা, তখন অনেক আগেই ঢাকা থেকে বিমানবন্দর স্থানান্তর অত্যাবশ্যক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকায় যাত্রী পরিবহন করা কোনো বিমান দুর্ঘটনার শিকার হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।
অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক এলাহী চৌধুরী বলেন, এত ঘনবসতিপূর্ণ একটি এলাকায় আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম পরিচালনা করছে, যেখানে বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর মূল বেইস পরিচালিত হয়। যা একটি অনিরাপদ পরিস্থিতি তৈরি করে রেখেছে। আজ থেকে আরও ২০ বছর আগেই বিমানবন্দরটি আরিয়াল বিল এলাকায় শিফট করার পরিকল্পনা ছিল, তবে স্থানীয় রাজনৈতিক চাপে সেটি সম্ভব হয়নি।
এদিকে, ঢাকা বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে নির্ভর করেই উঠানামা করছে সামরিক-বেসামরিক বিমান। আর উত্তর পাশ থেকে উড়ছে হেলিকপ্টার। এটা সিভিল এভিয়েশন নীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও জায়গা ও আর্থিক সামর্থ্যের অভাবকে দায়ী করলেন সাবেক সেনা পাইলট কর্নেল সোহেল রানা।
তিনি বলেন, সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী- সামরিক ও বেসামরিক বিমান একসঙ্গে ওঠার বিষয়ে অনুমতি থাকে না। কিন্তু আমাদের দেশে স্থান ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এক জায়গা থেকে ফ্লাই করতে হয়।
নানা বিষয় জড়িত থাকায় সামরিক কার্যক্রম খুব সহজে অন্যত্র সরিয়ে নেয়া সম্ভব নয় বলছেন সাবেক বৈমানিকরা। তবে নিরাপত্তার বিষয়ে অন্যান্য বিমানবন্দর বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
সাবেক সেনা পাইলট কর্নেল সোহেল রানা বলেন, এটি স্থানান্তর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ করতে হবে। তাই এটি সহজেই সরিয়ে নেয়া সম্ভব নয়।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, চট্টগ্রাম বিমানবন্দর সমুদ্রের কাছাকাছি আছে, অতটাও ঘন জনবসতিপূর্ণ নয়। এটি একটি বিকল্প হতে পারে।
পাইলটরা জানান, শুধু নিরাপত্তা নয়, একই রানওয়ে দুই প্রয়োজনে ব্যবহার করায় ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়াসহ টেক-অফের অপেক্ষায় থাকায় যাত্রীদের বিমানেই ভোগান্তি পোহাতে হয় ৩০ থেকে ৪০ মিনিট।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে