এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে -ফারুক
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অন্তর্র্বতী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখনই এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।
ফারুক বলেন, দেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এ সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, সফলতা অর্জন করেছি; সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।
সরকারের উদ্দেশে ফারুক বলেন, আমাদের সবার দাবি এদেশের মানুষের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ইউনূস) সরকারে বসিয়েছে। কোন দিন নির্বাচন দিবেন তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয় সরকার নির্বাচন দিতে বিলম্বিত করছে কারো কারো শক্তি সমর্থন জোগাড় করার জন্য। এসব তালবাহানা এদেশে চলবে না। আমরা ভেসে আসি নাই।
বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলব। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদেরকে থামতে বলে আমরা থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই; যদি সময়মত নির্বাচন দেওয়া না হয়।
ফারুক আরও বলেন, গতকাল মিডিয়াতে দেখলাম দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। এখনতো হাসিনা নাই এগুলো কে পাচার করল। আমরা তো প্রতিদিনই বলি হাসিনার দোসরদের আইনের আওতায় আনা হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)