এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৭ জুন, ২০২৫ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা দুটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে প্রশ্নপত্রের নিরাপত্তা, যথাসময়ে সরবরাহ ও সঠিক সেট নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্র সচিবদের।
অফিস আদেশে আরও বলা হয়, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে। কোনও সেট কম বা বেশি থাকলে তা ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে।
অন্য আরেকটি অফিস আদেশে বলা হয়, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার লিখিত উত্তরপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন পরীক্ষা শেষে ওই দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে হাতে হাতে তিনি নিজে, অথবা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষক মারফত পুলিশ প্রহরাসহ নিরাপদ হেফাজতে পাঠানোর ব্যবস্থা করবেন। যদি হাতে হাতে পাঠানো সম্ভব না হয়, তবে সময় উল্লেখ করে রেলওয়ে পার্সেলে ওই দিনই পাঠানোর ব্যবস্থা করতে হবে। যদি হাতে হাতে অথবা রেলওয়ে পার্সেলে পরীক্ষার দিন পাঠানো সম্ভব না হয়, সেক্ষেত্রে প্রতিদিন পরীক্ষা শেষে সময় উল্লেখ করে লিখিত উত্তরপত্র ভর্তি বস্তা/প্যাকেট/বাক্স সিলগালা করে ট্রেজারি/থানা হেফাজতে মালখানায় রাখতে হবে। ট্রেজারি/থানার মালখানা থেকে সময় উল্লেখসহ বের করে সিলগালা না ভেঙে ট্রেজারি/থানার সার্টিফিকেটসহ পুলিশ প্রহরায় নিরাপদ হেফাজতে তিনি নিজে অথবা কোনও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে হাতে হাতে জমা দিতে হবে। কোনও অবস্থাতেই লিখিত উত্তরপত্র অন্যকোনও ব্যবস্থায় পাঠানো যাবে না।
প্রসঙ্গত, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন। তত্ত¦ীয় এই পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২৪ আগস্ট চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)