ইতিহাস
উসমানীয় আমলে পবিত্র রমাদ্বান শরীফ মাস যেভাবে পালন করা হতো
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে পবিত্র রমাদ্বান শরীফ মাস বিশেষ তাৎপর্যমন্ডিত। পবিত্র রমাদ্বান শরীফ মাসে সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে লাখো কোটি ঘটনা সংগঠিত হয়েছে। আবার পবিত্র রমাদ্বান শরীফ মাস ঘিরে মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তে প্রচলিত রয়েছে অত্যন্ত ইতমিনানী বিভিন্ন তর্জ-ত্বরীকা। বিশেষ করে মুসলিম সালতানাতগুলোতে সে সময় বিভিন্ন নিয়ম প্রচলিত ছিলো। আজকের পর্বে আমরা জানবো পবিত্র রমাদ্বান শরীফ মাস ঘিরে উসমানীয় সালতানাতে কি কি রীতির প্রচলন ছিলো।
উসমানীয় সালতানাতে পবিত্র রমাদ্বান শরীফ মাসের আগমন বিশেষ উৎসবমুখর পরিবেশের সূচনা করতো। পবিত্র এই মাসকে কেন্দ্র করে কঠোরভাবে শান্তি-শৃঙ্খলা, দ্বীনি অনুশাসন এবং ইনসাফ রক্ষা করা হতো। উসমানীয় সুলতান এই পবিত্র মাস উনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ফরমান জারি করতেন এবং সেগুলো কঠোরভাবে মানার জন্য নির্দেশনা প্রদান করতেন।
ঋণ পরিশোধ
পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার আগমন হলেই উসমানীয় সালতানাতের সম্পদশালী ব্যক্তিরা ছদ্মবেশে উসমানীয় বাজারগুলোতে ঘুরতেন এবং মুদির দোকানগুলোতে গিয়ে দোকানীদের কাছে গিয়ে ঋণের খাতাগুলো বের করতে বলতেন। এরপর ঋণের খাতা থেকে ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করতেন। ছদ্মবেশে থাকার কারণে দোকানীও বুঝতে পারতেন না যে কে কার ঋণ পরিশোধ করেছে। আর যে ঋণগ্রস্ত সেও জানতে পারতো না কে ঋণ পরিশোধ করেছে। দেখা যেত, পুরো রমাদ্বান শরীফ মাস শেষ হতে হতে দোকানগুলোর ঋণের তালিকা শুণ্য হয়ে যেতো।
চাঁদ দেখায় পুরষ্কার ঘোষণা
উসমানীয় সালতানাতে পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার নতুন চাঁদ যে প্রথম দেখে সালতানাতের দায়িত্বশালীদের কাছে সে খবর পৌঁছাতে পারতো তাকে স্বয়ং সুলতান স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করতেন এবং সেই ব্যক্তির জন্য দোয়া করা হতো।
মূল্যবৃদ্ধিতে কঠোরতা
পবিত্র রমাদ্বান শরীফ মাসে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কঠোরভাবে নিষিদ্ধ ছিলো উসমানীয় সালতানাতে। সালতানাতের কোনায় কোনায় উসমানীয় গোয়েন্দারা ঘুরে বেড়াতেন এবং তদারকি করতেন কেউ যাতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করতে না পারে। এরপরও যদি কেউ মূল্যবৃদ্ধি করতো তাকে কঠোর শাস্তি প্রদান করা হতো এবং জরিমানা গুনতে হতো।
নৈতিকতার বাস্তবায়ন
পবিত্র রমাদ্বান শরীফ মাসে সরাসরি সুলতানের পক্ষ থেকে বেশ কিছু সতর্কবার্তা প্রদান করা হতো। যার মধ্যে- অশ্লীলতা পরিহার, নামাযের সময় সকল বাজার ঘাট বন্ধ রাখা, জনসম্মুখে খাদ্য গ্রহণ না করা, পুরুষদের জন্য তারাবীহ নামায মসজিদে জামায়াতের সাথে আদায়ে বাধ্য করা, নামাযের জামাতের সময় অযথা আড্ডা দেয়া এবং ঘোরাফেরা নিষিদ্ধ করা ইত্যাদি সতর্কবার্তা প্রদান করা হতো। বার বার ঘোষণা দেয়া হতো।
দাতব্য পাথরের বক্স
প্রতিটি মসজিদের সামনে একটি করে পাথরের বক্স রাখা হতো এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ অর্থ রাখা হতো। যারা সম্পদশালী লোক তারা এই পাথরগুলোকে অর্থ রাখাকে অহংকারের পতন হিসেবে আখ্যায়িত করতেন। যারা অর্থসঙ্কটে ভুগতেন তারা গোপনে এই পাথরের বক্স থেকে অর্থ সংগ্রহ করে সঙ্কট মেটাতেন। পবিত্র রমাদ্বান শরীফ মাস আগমন করলে এই পাথরের বক্সগুলো মুদ্রায় পরিপূর্ণ হয়ে যেতো।
পবিত্র মাজার শরীফ জিয়ারত
পবিত্র রমাদ্বান শরীফ আগমন করলে সালতানাতের সুলতান এবং প্রশাসনিক কর্মকর্তারা বেশি বেশি পবিত্র মাজার শরীফ জিয়ারত করতেন এবং হযরত আউলিয়াকে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মাজার শরীফ সংস্কার এবং বেশি বেশি দান ছদকা করতেন।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












