উন্নয়ন ব্যয় কমলো ৪৯ হাজার কোটি টাকা
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ১ লাখ ৩৫ হাজার কোটি এবং ঋণ ও অনুদান হিসেবে ব্যয় রাখা হয়েছে ৮১ হাজার কোটি টাকা।
অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের এডিপির বরাদ্দ কমেছে ৪৯ হাজার কোটি টাকা। মূল বাজেট থেকে ১৮ শতাংশ কর্তন করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, কয়েকটি কারণে এবার বেশি পরিমাণে বাজেট কাটছাঁট করা হচ্ছে। এসবের মধ্যে সরকার পরিবর্তন একটি বড় কারণ। বিগত সরকার অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিলেও অন্তর্র্বতী সরকার মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলে আসছে। তাছাড়া রাজনৈতিক অস্থিরতায় উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ও কমে এসেছিল। নতুন অর্থছাড়ের বিষয়ে অন্তর্র্বতী সরকার সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করছে। অনেক প্রকল্পে আবার পরিকল্পনামতো কাজ এগোনো যায়নি। তাই এবার বিগত কয়েক বছরের তুলনায় প্রকল্প বাস্তবায়নের হারও কমেছে। ফলে বরাদ্দও কমানো হচ্ছে।
রাজনৈতিক পটপরিবর্তন, অন্তর্র্বতী সরকারের সিদ্ধান্ত গ্রহণে ধীরগতিসহ নানা কারণে চলমান ১ হাজার ৩৫২ প্রকল্পে বিরাজ করছে স্থবিরতা। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে এডিপি বাস্তবায়ন ও বৈদেশিক অর্থছাড়ের ক্ষেত্রে। এ কারণে কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি, অর্থপ্রবাহের স্বাভাবিক গতি কমে যাওয়া এবং প্রকল্পগুলো থেকে প্রত্যাশিত সুফলপ্রাপ্তির ক্ষেত্রে টানাপড়েন তৈরি হয়েছে। পাশাপাশি প্রকল্পগুলোয় আরো বেশি মেয়াদ ও ব্যয় বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)