উন্নয়নে বদলে গেছে আদমদীঘি
দেশের সব চেয়ে বড় খাদ্য মজুতাগার ও বৃহত্তম জংশন সমৃদ্ধ ঐতিহাসিক রক্তদহ বিল পাড়ের উপজেলা আদমদীঘি। বগুড়ার জেলা সদর থেকে পশ্চিমে ৪০ কিলোমিটার দূরত্বে গুরুত্বপূর্ণ এই উপজেলা জনপদ। এই উপজেলা উন্নয়নের দিকে থেকে বরাবরই ছিল পিছিয়ে। তবে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
তিনশ’ কোটি টাকা, ব্যয়ে এশিয়ার মধ্যে প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত এবং সোলার সিস্টেম সংবলিত বহুতল বিশিষ্ট ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার চাল সংরক্ষণাগার (মাল্টি স্টোরিড ওয়্যার হাউস) নির্মিত হয়েছে উপজেলার সান্তাহারে। অবশ্য বেশ আগে থেকে উপজেলার সান্তাহারে থাকা দেশের অন্যতম বড় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি), ধারণ ক্ষমতা ৭০ হাজার মেট্রিক টন উত্তর জনপদের সব থেকে বড় লোকাল স্টোরেজ ডিপো (এলএসডি ধারণ ক্ষমতা প্রায় ১৫ হাজার মেট্রিক টনসহ ৩ এলএসডির মোট ধারণ ক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন এবং ২৫ হাজার মেট্রিক টনের খাদ্য শস্য সাইলো (গম সংরক্ষণাগার) মিলে দেশের অন্যতম বৃহৎ খাদ্য সংরক্ষণাগার রয়েছে।
সব মিলে এই উপজেলায় সরকারি খাদ্য মজুতের সক্ষমতা প্রায় দেড় লাখ মেট্রিক টন। যা এ অঞ্চলের সরকারি খাদ্য মজুত ব্যবস্থাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে।
বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় উপজেলার সান্তাহার শহরের সাহেবপাড়ায় রেলওয়ের ২৩ একর পতিত ভূমিতে প্রায় সোয়া ৩শ’ কোটি টাকা, ব্যয়ে ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট (জরুরিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) এবং সাম্প্রতিক সময়ে সান্তাহার ও উপজেলার নসরতপুরে প্রায় ৩০ কোটি টাকা, ব্যয়ে বিদ্যুতের দুটি উপকেন্দ্র নির্মাণ এবং ডজন খানেক ফিডার লাইন নির্মাণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিক্রয়-বিতরণ এবং সরবরাহ ব্যবস্থা মজবুত অবস্থানে পৌঁছে গেছে। এই উপজেলায় শুধু মাত্র পিডিবি (নেসকো)র গ্রাহক সংখ্যা ৬০ হাজারের ঘরে।
সরকারি মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও শুধু বেসরকারি পর্যায়ে গড়ে উঠেছে প্রায় ৭০টি মৎস্য প্রজনন হ্যাচারি। মৎস্য প্রজনন ও চাষ এবং বিপণন খাতের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষ। সান্তাহারে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং প্লাবন ভূমি উপকেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বৈষম্যের শিকার।
অ্যাগ্রো ফুড এবং প্লাস্টিক পণ্য এবং মৎস্য হ্যাচারিসহ নানা শিল্প প্রতিষ্ঠান গড়তে গিয়ে ক্রমান্বয়ে কমে যাচ্ছে বিস্তর আবাদি জমি। অথচ, রেলের বিপুল পরিমাণ পতিত জমিতে শিল্পায়ন করা হলে আবাদি জমি রক্ষা করা সহজ হবে। দেশের বৃহত্তম রেলওয়ে জংশনের মধ্যে সান্তাহার একটি। সান্তাহারের বৃহৎ ট্রানশিপমেন্ট ইয়ার্ড বিলুপ্ত করা হয়েছে অনেক আগে। এই প্রতিষ্ঠানের সর্ব দক্ষিণে খাদ্য শস্য সাইলো থেকে শুরু করে বিলুপ্ত ইয়ার্ড, রাসায়নিক সারের বাফার স্টক গুদাম এবং খাদ্য সাইলো সড়কের পশ্চিম দিক দিয়ে থাকা রেলওয়ের পরিত্যক্ত ড্রাইভার কলোনি, সুইপার কলোনি এবং ইয়ার্ড কলোনি জুড়ে রয়েছে রেলওয়ের বিপুল পরিমাণ পতিত জমি। এ সব জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মস্থান হবে হাজার হাজার মানুষের। বদলে যাবে এলাকার অর্থনৈতিক চেহারা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।