ঈদ ঘিরে ফেসবুকে জাল টাকার বাজার
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে জাল টাকা কেনাবেচার অন্তত অর্ধশতাধিক গ্রুপ রয়েছে। ঈদ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সাইবার নজরদারি বাড়ানোর কথা বললেও তাদের নজরের বাইরে রয়ে গেছে এসব অপরাধীচক্র।
চক্রগুলোর সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করে ঢাকা টাইমস জানতে পেরেছে সামাজিক যোগাযোগমাধ্যমে জাল টাকা কেনাবেচার নানা কৌশল।
আসন্ন ঈদকে সামনে রেখে ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও পেজ খুলে জাল টাকা বিক্রির অনলাইন বাজার চালু করেছে অনেকেই।
এদিকে ঈদের আগে দেশের বিভিন্ন এলাকা থেকে জাল টাকার একাধিক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবশেষ গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমোহন এলাকা থেকে জাল টাকা বানানো ও বিক্রির অভিযোগে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, ঈদে জাল নোটের কারবার যারা করে তাদের ওপর বিশেষ নজরদারি রাখছে র্যাব। এ বিষয়ে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বলে, এটা নিয়ে ডিবির সাইবার ইউনিট কাজ করছে। গোল্ড বেচাকেনায় এই টাকা বেশি লেনদেন হয়। এর জন্য সবাইকে আমরা নানাভাবে সচেতন করার কাজ করছি, মানুষ সচেতন হলে এসব অপকর্ম কমে যাবে। তিনি বলেন, অনলাইনে এমন অনেক কিছু হচ্ছে। এ ধরনের পোস্ট দিয়ে মানুষকে ডেকে এনে নানাভাবে হেনস্তা করে এই চক্র। তবে এ বিষয়ে সাধারণ মানুষের সচেতন হওয়ার বিকল্প নেই।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।