ঈদযাত্রায় ১১ জেলায় প্রাণহানি অর্ধশত
নিজস্ব প্রতিবেদক:
ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে অর্ধশত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া আহতের সংখ্যাও শতাধিক।
চট্টগ্রাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঘটনাস্থলে সাতজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। গতকাল সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আছে আরও ছয়জন। মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এর আগে, ঈদের দিন সোমবার সকালে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হন। তাছাড়া, গত মঙ্গলবার একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন।
এদিকে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাট এলাকায় ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা:
রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় রুহুল আমিন শেখ (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী:
রাজবাড়ীল কালুখালীতে প্রাইভেট কারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া:
১২ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সদর, খোকসা ও মিরপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
মাদারীপুর:
মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
ময়মনসিংহ:
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে একই পরিবারের দুই বোনসহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকসার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর:
রংপুরে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।
গাজীপুর:
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় উত্তেজিত লোকজন একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসব দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা:
ঈদের ছুটিতে কুমিল্লার মহাসড়কে প্রাণ গেছে চারজনের। তার মধ্যে তিনজন চান্দিনায় এবং একজন চৌদ্দগ্রামে মারা যান। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত আরও ২৫ জন যাত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলসংলগ্ন ইন্দ্রারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর:
ভাঙ্গায় মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার কয়েক ঘণ্টা পরে ইয়াকুব আলী (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।