ইয়েমেনে যুদ্ধের ভেতর নতুন যুদ্ধ: আবুধাবি-রিয়াদ উত্তেজনা
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হুথিদের হাতে ২০১৪ সালে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইয়েমেন ভেতরকার বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে আছে। এর জেরে শুরু হয় সৌদি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপ।
এখন সেই সংঘাতের ভেতরেই সরকারের ছাতার নিচে থাকা প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঘিরে নতুন আরেকটি সংঘাত তৈরি হচ্ছে, যাদের পেছনে আলাদা আলাদা সমর্থন দিচ্ছে আরব আমিরাত ও সৌদি আরব।
এই মুখোমুখি অবস্থান ইতিমধ্যে টুকরো টুকরো হয়ে থাকা সরকারকে আরো ছিন্নভিন্ন করে দিতে পারে এবং হুথিদের সঙ্গে ধীরগতির শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
যার মধ্যে ২০২২ সাল থেকে বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর থাকা জাতিসংঘ সহায়তাপ্রাপ্ত যুদ্ধবিরতিও আছে।
মাসের শুরুর দিকে শুরু হয় এই টানাপোড়েন, যখন আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এবং সরকারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) সামরিক ঘাঁটি, চেকপয়েন্ট ও তেলক্ষেত্র, সম্পদসমৃদ্ধ হাজরামাউত প্রদেশের বেশির ভাগ অংশ এবং পাশের মাহরা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।
ইয়েমেনি সরকারের প্রতিবেশী ও প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরব পাল্টা এর জবাব দেয়। তারা গতকাল মঙ্গলবার আমিরাত থেকে বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো বলে দাবি করা এক অস্ত্র চালানে হামলা চালায়।
আমিরাত অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা ইয়েমেনে নিজেদের বাহিনীর জন্য যানবাহন পাঠাচ্ছিলো।
এখন কি ঘটছে?
বিচ্ছিন্নতাবাদীদের জন্য আমিরাত থেকে পাঠানো অস্ত্র ও সাঁজোয়া যানবাহী চালানে তারা হামলা চালিয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এমন ঘষণার পর গত মঙ্গলবার উত্তেজনা চরমে ওঠে।
রিয়াদ হাজরামাউত ও মাহরা থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর গত জুমুয়াবার এসটিসির অবস্থানেও বিমান হামলা হয়।
এক ইয়েমেনি সামরিক কর্মকর্তা জানান, প্রায় ১৫ হাজার সৌদি-সমর্থিত যোদ্ধা সৌদি সীমান্তের কাছে অবস্থান নিয়েছে, তবে এখনো তাদের এগোনোর নির্দেশ দেওয়া হয়নি।
ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালি এক বিশ্লেষণে লিখেছে, ‘এই মুখোমুখি অবস্থা ইয়েমেনের ভঙ্গুর সাড়ে তিন বছরের যুদ্ধবিরতিকে ভেঙে দিতে পারে। যুদ্ধটিকে আবার এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে, যেখানে হুথিরা বারবার সুবিধা নিয়েছে।’
সে আরো বলেছে, ‘এটি যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও আমিরাতের সম্পর্ককেও আরো টানটান করে তুলতে পারে।’
আমিরাত এসটিসির বড় সমর্থক। বিচ্ছিন্নতাবাদীদের সমাবেশে নিয়মিতই দেখা যায় আমিরাতের পতাকা। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












