ইসির জন্য বাড়তি চাপ গণভোটের আয়োজন
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যদি ৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়, তাহলে নির্বাচন কমিশনের (ইসি) হাতে সময় আছে মাত্র ৮০ দিন। এর মধ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ইসি। বর্তমানে চলছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। ভোটকেন্দ্র, ভোটগ্রহণ কর্মকর্তা, ব্যালট পেপার, সুই, সুতা, কালি, কলমসহ যাবতীয় নির্বাচনী সামগ্রী কেনাকাটাও শেষ। কিন্তু অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা আসায় বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানকে এখন সবকিছু নতুন করে ভাবতে হচ্ছে। ইসির অনেক কর্মকর্তা গণভোটের এ আদেশকে বাড়তি চাপ হিসেবে দেখছেন।
নির্বাচন বিশেষজ্ঞদের মতে, গণভোট করতে হলে ইসির প্রচুর লজিস্টিক সহায়তা লাগবে। পৃথক এক সেট ব্যালট পেপার লাগবে। সংসদ নির্বাচনের জন্য যে বিচার বিশ্লেষণ করে পোলিং বুথ চূড়ান্ত করা হয়েছিল, সেটা এখন কাজে আসবে না। এখন দুটো আলাদা পোলিং বুথ দরকার হবে। এসব কিছু পরিকল্পনা করে আগাতে না পারলে বুমেরাং হতে পারে। কাজেই এখন থেকেই সব প্রস্তুতি নেওয়া দরকার। এ জন্য আলাদা রোডম্যাপ দরকার বলেও মনে করছেন তারা। এ ছাড়া সংসদ নির্বাচনের জন্য যে ব্যয় ধরা হয়েছে, তার অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ ব্যয় বৃদ্ধি পাবে গণভোট আয়োজনে। এ ক্ষেত্রে সরকারের দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন বলে মনে করছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা দিয়েছে, সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। সরকারের এ নির্দেশনা এখনও আনুষ্ঠানিকভাবে ইসির কাছে পৌঁছায়নি। তথাপি তফসিল ঘোষণার আগে রোডম্যাপ অনুযায়ী যে কাজগুলো ছিল, তা দ্রুততার সঙ্গে কাটছাঁট করতে হচ্ছে ইসির। এ কারণে মাসব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার কথা থাকলেও অতি দ্রুত তা শেষ করতে হচ্ছে। গতকাল পর্যন্ত নিবন্ধিত ২৪টি দলের সঙ্গে সংলাপ হয়েছে ইসির। আজ আরও ১২টি দলের সঙ্গে সংলাপ। এভাবে তফসিলের আগে সব কাজে কাটছাঁট করতে হচ্ছে ইসির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)