সম্পাদকীয়
ইসলাম বিরোধী ও বিদ্বেষী, পশ্চিমা এজেন্ট কুখ্যাত অন্তর্বর্তী সরকারের কুপথেই হাটতে চাচ্ছে। নতুন সরকারের অমুসলিম সংস্কৃতিমন্ত্রী। বিগত সময় তীব্র আন্দোলনের মুখে বন্ধ করা সংগীত শিক্ষকের পদ আবার চালু করতে চাইছে সে।
অথচ হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ে দ্বীন ইসলাম বিষয়ক শিক্ষক নেই। পড়ায় হিন্দু শিক্ষক। সে শূন্যতা পূরণ না করে হারাম গান-বাজনা, চারুকলায় ১০ হাজার শিক্ষক নিয়োগ দিতে চাইছে সংস্কৃতিমন্ত্রী। যা ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের আবেগ অনুভূতি ও দ্বীনি অধিকারের সাথে চরম সাংঘর্ষিক
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ইসলাম বিরোধী ও বিদ্বেষী এবং পশ্চিমা এজেন্ট কুখ্যাত অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপনে সংগীত শিক্ষক নিয়োগের কথা বলেছিলো।
এরপর দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে দ্বীনি শিক্ষক নিয়োগ দেওয়ার জোর দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলনও করেন।
দ্বীনদার পিতা-মাতা বলিষ্ঠ কণ্ঠদ্বার জানান, “আমাদের সন্তানদের ইসলামি আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, দরকার দ্বীনি শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং নষ্ট হয়। পবিত্র কুরআন শরীফ- পবিত্র হাদীসের আলোকে শিক্ষা দিলে তারা হবে প্রকৃত মানুষ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থি। এর পরিবর্তে কোরআন-হাদিসের আলোকে দ্বীনি শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করবে।
সারাদেশে উত্তাল আন্দোলন হয়- গানের শিক্ষক নয়, বরং দ্বীনি শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি। প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমাদের দেশে ৯৮ শতাংশ মানুষ মুসলমান, অথচ শিক্ষা ব্যবস্থায় সেই ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি। ফরজে আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের, কিন্তু তারা তা পালন করছে না।
দ্বীনদার মহল ক্ষোভ প্রকাশ করে জানান, অভিভাবকদের মতামত না নিয়ে মুসলমান ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় গানবাদ্য চাপিয়ে দেয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও ইসলামবিরোধী পদক্ষেপ।
ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষেদ্ধ। তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণোয়ন করা হয়েছে। আমরা অনতিবিলম্বে ওই বিধিমালা প্রত্যাহার করে সব প্রাথমিক বিদ্যালয়ে দ্বীনি শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছে সরকার। বাংলাদেশের সুফি-জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে গান বাজনা চায় না। অভিভাবকরাও তাদের ছেলে-মেয়েদের গান-বাজনা শেখাতে স্কুলে পাঠায় না।
(২)
এতসব সমালোচনা ও আন্দোলনের মুখে কুখ্যাত অন্তর্বর্তী সরকার ০৪ নভেম্বর ২০২৫ প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুটি পদ বাদ দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’-এ কিছু শব্দগত সংশোধনসহ নতুনভাবে গেজেট প্রকাশ করা।
কিন্তু সেই কুখ্যাত অন্তর্বর্তী সরকারের কুপথেই হাটতে চাইছে বর্তমান সরকারের ইসলাম বিরোধী সংস্কৃতি মন্ত্রী।
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তাদের প্রস্তাবনা অনুযায়ী, এসব শিক্ষক নিয়োগ দেবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ মার্চ) এ প্রস্তাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই ।
(৩)
প্রসঙ্গত প্রাথমিক শিক্ষালয়ে হারাম গান-বাজনার বিস্তার, সঙ্গীত, চারুকলার শিক্ষক নিয়োগ যে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানকে খুশি না করে বরং চরম অখুশি করবে; এটা যার মনে উদয় হয় না সে বর্তমান, ইসলামী মূল্যবোধের প্রতি সহযোগী দাবীদার সরকারের মন্ত্রী হয় কী করে? বিধর্মী হয়ে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের উপর ইসলাম বিরোধী সংস্কৃতি চাপিয়ে দেয় কী করে?
এটা যে অমুসলিম হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রী মনে করতে পারেনি বিষয়টি শুধু তা নয়। বরং এটা তার রাষ্ট্রদ্বীন ইসলাম বিরোধিতা, অবহেলা, উপেক্ষার প্রমাণ।
প্রসঙ্গত ৬৫ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার বিদ্যালয়ে দ্বীন ইসলাম পড়ায় হিন্দু ধর্মের শিক্ষক। যারা আরবী উচ্চারণ করতে পারে না এবং দ্বীন ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের উপরই দেয়া হয়েছে পবিত্র দ্বীন ইসলাম শিক্ষা দেয়ার অপবিত্র দায়িত্ব। (নাউযুবিল্লাহ)
(৪)
এতবড় একটা স্পর্শকাতর এবং আবেগ, অনুভূতি জনিত বিষয়ে সরকারের নজর নেই। বরং আগ্রহ ইসলাম বিরোধী বিষয়ে। হারাম গান-বাজনা আর চারুকলার বিষয়ে প্রায় ১১ হাজার শিক্ষকের পদ তৈরী করতে চায়।
সাধারণ মুসলমান, আলেম সমাজ তথা ইসলামী মহলের কাছে এখনও বিষয়টি প্রচার ও পরিষ্কার হয়নি। বলার অপেক্ষা রাখে না এরূপ করলে অতি শীঘ্রই, সংস্কৃতি মন্ত্রী তথা খোদ সরকারের বিরুদ্ধে অনেক বড় এবং অদমনীয় আন্দোলন হবে। অমুসলিম শিক্ষা মন্ত্রীকে অপসারণ খুব জরুরী।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিজাতীয় লানত ও গুঁড়োদুধের মরণছোবল : রূহানী পবিত্রতা রক্ষায় মুসলিম দেশসমূহ হতে আমদানির বিকল্প নেই
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদ যাত্রায় নিহতদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে। এযাবত বহু তদন্ত কমিটি গঠন ও সুপারিশ করা হয়েছে।
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আরব দেশগুলো থেকে মার্কিনীদের যুদ্ধ করতে না দেয়ার আহবান সম্পূর্ণই কুরআন শরীফ - সুন্নাহ শরীফের নির্দেশ। মুসলমানদের চির শত্রু ইহুদী-নাছারা-মুশরিক পরস্পর, পরস্পরের ঘণিষ্ঠ বন্ধু।
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ১২ই শাওওয়াল শরীফ আজ।
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় দুর্ঘটনা এড়ানোর সমাধান রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্ন্তজাতিক দরপত্র আহবান নয় বরং প্রয়োজন তেল গ্যাস উত্তোলনে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি। এক্ষেত্রে তুরস্কের বহুদেশের কাজের বহুমুখী অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ।
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যানজট কমাতে নতুন সরকারের ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত যানজট নিরসনে ও ক্ষতি কমাতে সম্পূর্ণই ব্যর্থ হবে। যানজটের কারণে বছরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুঁজিবাদের তথাকথিত বৈধ ক্যাসিনো ভেঙে ফেলতে হবে; প্রকৃত সমাধান ইসলামী অর্থনীতি ও খিলাফত প্রতিষ্ঠাতেই নিহিত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রসঙ্গ: স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও সম্মান জানানোর রীতি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও ১ মিনিট নিরবতা খ্রিষ্টান বেনিয়া অপসংস্কৃতি।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ LGBTQ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র মাহে রমাদ্বান শরীফই পবিত্র যাকাত প্রদানের উৎকৃষ্ট সময়।
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












