ইলিম চর্চায় কতবেশি মনোযোগ!
এক দেশে ছিলেন একজন বুযুর্গ লোক। তিনি সবসময় একমাত্র সন্তানের ইলিম-তা’লিমের প্রতি খুব খেয়াল রাখতেন। একদিন সন্তান পড়াশোনা করার সময় উনার কাছে উনাদের কাজের লোক কাছে বসা ছিল। সন্তান তিনি কাজের লোকের কাছে পানি খেতে চাইলেন। কাজের লোকটি গৃহকর্তা বুযুর্গ উনার কাছে গিয়ে জানাল, আপনার সন্তান তিনি পানি খেতে চাইছেন। বুযুর্গ লোক জানতে চাইলেন, আমার সন্তান এখন কী করছেন? লোকটি উত্তর দিল, তিনি এখন পড়াশোনায় ব্যস্ত। বুযুর্গ লোক তখন আফসোস করে বললেন, হায়! আহ! এটা আবার কেমন পড়াশোনা! ইলিম অর্জন করার সময় আবার পানির কথা মনে থাকে কী করে! তাহলে কি দুনিয়ায় ইলিম আর থাকবে না! আমার বংশে কি আর কোনো ফকীহ, আলিম তৈরি হবে না! বুযুর্গ লোক তখন সন্তানকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তাই কাজের লোকটির হাতে পানির বদলে এক পেয়ালা কেরোসিন দিয়ে বললেন, যাও এই কেরোসিনের গ্লাস নিয়ে তাকে খেতে দাও।
পাশাপাশি তিনি কী করেন খেয়াল করবে। কাজের লোকটি এই নির্দেশ শুনে অবাক হলো। যা হোক, মালিকের আদেশ তো আর অমান্য করা যাবে না! লোকটি কেরোসিন ভর্তি পেয়ালা নিয়ে সন্তানের হাতে দিল। সন্তান তখন পড়াশোনায় ভীষণ ব্যস্ত। পেয়ালা হাতে পেয়ে ‘বিসমিল্লাহ বলে সবটুকু কেরোসিন তিন চুমুকে খেয়ে ফেললেন এবং আবার ইলিম অর্জনে ব্যস্ত হলেন। এবার কাজের লোকটি আরো বেশি অবাক হলো। সে তার বুযুর্গ লোকের কাছে এসে পুরো ঘটনা খুলে বলল। সব শুনে বুযুর্গ লোক তিনি অনেক খুশি হলেন এবং মহান আল্লাহ পাক উনার অশেষ শুকরিয়া আদায় করলেন। এরপর বললেন, যাক এখনো আমার বংশে ফকীহ, আলিম তৈরি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আশা করি আমার বংশে ভালো ফকীহ, আলিম তৈরি হবেন।
জানেন? এই সন্তান তিনি কে ছিলেন? যিনি ইলিম চর্চায় এতো মনোযোগী হওয়ার কারণে কেরোসিনকে পানি মনে করে খেয়ে ফেললেন। তিনি হলেন, বিশ্ববিখ্যাত দার্শনিক ও বুযুর্গ ওলীআল্লাহ সাইয়্যিদুনা হযরত আল্লামা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ!
মুবারক নছীহত : মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ তিনি যাকে চান হিকমত দান করেন। আর যাকে হিকমত দান করা হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। ’ (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ নং ২৬৯)। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি যাঁর ভালাই চান, তাকে দ্বীনের ছহীহ সমঝ দান করেন। ” (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিল করার উদ্দেশ্যে জরুরত আন্দাজ দুই প্রকার ইলিম, ইলমে ফিকা¡হ ও ইলমে তাছাউফ হাছিল করার জন্য সবাইকে গভীরভাবে মনোযোগী হতে হবে।
-উম্মু রাফিফ।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।