ইলম অর্জন করতে হবে এবং অপরকে তালিম দেয়ার যোগ্যতাও অর্জন করতে হবে
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ইলম অর্জন করতে হবে এবং অপরকে তালিম দেয়ার যোগ্যতাও অর্জন করতে হবে। এজন্য আনজুমান মজলিশে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নজনকে আলোচনা করার জন্য দিতে হবে। আলোচনার মধ্যে দিয়ে চর্চা প্রশিক্ষণ লাভ হয়। এর মাধ্যমে শিখার বিষয় রয়েছে। বিষয়ভিত্তিক কিংবা সুনির্দিষ্ট রেসালা শরীফ বিশেষ করে বুলন্দী শান মুবারক ও সুন্নত মুবারক নিয়ে আলোচনা করা যেতে পারে। এছাড়া পত্রিকা হতে, রেসালা শরীফ হতেও পাঠ করতে হবে। কোন বিষয়ে কে আলোচনা করবে সেটা আগে রথকে জানিয়ে দিলে সেটা পড়ে আসতে পারবে। আলোচনার প্রস্তুতি নেয়ার জন্যও তার সুবিধা হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কিছু করা যায় না। আর এই পুঁথিগত বিদ্যার কারণে ওলামায়ে ছু ধর্মব্যবসায়ী পয়দা হয়। তারা ডান বাম কিছুই জানে না, যার ফলে ফতোয়া দেয় মনগড়া ভুল। পবিত্র হাদীস শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, তোমাদের যারা অধীনস্থ রয়েছে, তাদেরকে তিনটি বিষয়ের তালিম দাও। প্রথম হলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহ্ববত মুবারকের আদব, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতের ফজীলতের আদব, পবিত্র কুরআন শরীফের ইলম তথা হুকুম আহকামগুলো শিক্ষা নেয়া। এছাড়া আকিদা আদবের বিষয়গুলো সবার পড়া উচিত জানা উচিত। যারা মাদরাসায় পড়ে না তাদেরকেও আদব আকিদার বিষয়গুলো শিখতে হবে জানতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষ যেহেতু তাসাউফই জানে না, সেজন্য আকিদাও জানে না, আবার আদবও জানে না। ইলমের শাখা প্রশাখার শেষ নাই। ইলম যতই চর্চা হবে ততই ইলম বৃদ্ধি হবে। কেউ যদি মনে করে তার সবকিছু হয়ে গেছে তবে সে সবকিছু হতে বঞ্চিত হয়ে গেলো। সে যখন মনে করবে তার কিছুই হাসিল করা হয়নি তবে সে অনেক বেশী রিয়াজত মুশাক্কাত চেষ্টা কোশেশ করবে ওলীআল্লাহ হবার জন্য। বাতাসে ওলীআল্লাহ হওয়া যায় না। আকিদা শুদ্ধ হতে হবে, হুসনে যন রাখতে হবে, সুন্নত মুবারকের আমল করতে হবে, যিকির আযকার সোহবত মুবারক ইখতিয়ার সবকিছুই করতে হবে। কতটুকু ইলমে ফিকাহ আর ইলমে তাসাউফ অর্জন করা ফরজ সেটা অনেকেরই জানা নাই। দৈনন্দিন জীবনের যতপ্রকার মাসয়ালা রয়েছে সেগুলো শিক্ষা করা ফরজে আইন আর এটাই হলো ইলমে ফিকাহ। প্রত্যেকের সুলতানুল আযকার যিকিরের প্রথম স্তর পর্যন্ত যাওয়া ফরজ- এটাই হলো ইলমে তাসাউফ।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আমরা প্রতিমাসে ১২ই শরীফ পালন করি, আবার সামনে আসছেন পবিত্র শবে বরাত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানে উম্মতকে এত বেশী নেয়ামত দেয়া হয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। বান্দা গুনাহ যতই করুক খালিস তওবা করলেই মাফ পেয়ে যাবে। এমনকি গুনাহগুলো তখন নেকীতে পরিপূর্ণ হয়ে যায়। এত নেয়ামতের হক বান্দা কিভাবে আদায় করবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মুসলমান কাকে বলে? সাধারন অর্থে মুসলমান হলো, যারা আনুগত্যতার সাথে আত্মসর্মপণ করে। যেভাবে রোজা রেখে লুকিয়ে লুকিয়ে মহান আল্লাহ পাক উনার ভয়ে কিছু খাওয়া হয়না, ঠিক এভাবেই প্রতিটি আমলে এমন হতে হবে। যেভাবে আদেশ নিষেধ করা হয় সবগুলো খালিসভাবে পালন করতে হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তেবা না করলে জীবনেও কেউ কিছু হাসিল করতে পারবে না। উনার মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা ব্যাতীত কেউ ওলীআল্লাহ হতে পারবে না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করতে না পারলে কেউ কোনদিন ওলীআল্লাহ হতে পারবেনা। মুসলমানের দায়িত্ব হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তেবা করা। উনাকে ইত্তেবা করলে মহান আল্লাহ পাক তিনি মুহব্বত করবেন, খালিস ঈমান তখন আনতে পারবে, তখন মুত্তাকী হতে পারবে, মহান আল্লাহ পাক তিনি তার জন্য রহমতের দুরজা খুলে দিবেন, আর তখনই সে চূড়ান্ত কামিয়াবী হাসিল করতে পারবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।