ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গতকাল ইয়াওমুস ছুলাছা (মঙ্গলবার) ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
তার ভাষ্য, মার্কিন সিক্রেট সার্ভিস ও সামরিক কর্মকর্তাদের পরামর্শেই শেষ মুহূর্তে তাকে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়।
ট্রাম্প বলে, “সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী আমাকে অন্য ফ্লাইট, অন্য একটি বিমানে যেতে বলেছিল। আমাকে তাদের কথা মেনে চলতে হয়।”
তবে ওই সময় বিষয়টি গোপন রাখা হয়েছিল। এমনকি ট্রাম্প যে বিমানে উঠেছেন বলে সবাইকে দেখানো হয়েছিল, সেটিতে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তাও জানতো না যে, প্রেসিডেন্টকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়া হয়েছে।
সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের কাছে কর্মকর্তারা জানিয়েছে, ট্রাম্পকে বহনকারী বিমানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে- এমন একটি বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র।
এছাড়া নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল যে, ন্যাটো সম্মেলনস্থলের কাছে এক ব্যক্তিকে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখা গেছে।
তবে ওই হুমকির প্রকৃতি বা সেটি কতটা নির্দিষ্ট ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার ওহাইওতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “মনে হয়, সেখানে একটি হুমকি ছিল। আমি বিষয়টি নিয়ে খুব বেশি কিছু জিজ্ঞেস করিনি। আমি অনেক হুমকি পাই।”
সে আরও বলে, “এমন অনেক হুমকি আছে, যেগুলোর কথা আপনারা জানেন না।”
ট্রাম্প এর আগে ন্যাটো সম্মেলনের সময় বলেছিলো, ইরানের কাছে সে ‘নম্বর ওয়ান টার্গেট’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পলাতক ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শৃঙ্খলাভঙ্গ: হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন পুলিশ সুপার
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬ দফা দাবিতে রাজপথে নামলেন কাজীরা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেয়ায়, ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপির গলায় রামদা ধরে জমি লিখে নেয়ার অভিযোগ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরি চাহার শোম্বা শরীফ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের সংকটে বেড়েছে লোডশেডিং
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)