ইফতারে লেবুর শরবতের উপকারিতা
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ হাদি আশার, ১৩৯১ শামসী সন , ৩১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
অনেক আইটেম থাকলেও শরবত না থাকলে পূর্ণতা পায় না ইফতারে আয়োজন। এক কথায় কোনো না কোনো পদের শরবত না হলে চলেই না।
এই শরবত যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকরও। কারণ লেবু হলো ভিটামিন সির অন্যতম উৎস। আবার লেবু খেলে মুখে রুচিও বাড়ে দ্রুত। সুগন্ধি এই ফলের স্বাদই ভিন্ন।
ইফতারে লেবুর শরবত খেলে কী উপকার পাবেন জানা আছে কি? চলুন জেনে নেওয়া যাক
প্রতিদিন লেবু খেলে তা বিভিন্ন অসুখ-বিসুখ থেকে দূরে রাখতে কাজ করে। লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি। এই ফল কোলাজেন সিন্থেসিসে সাহায্য করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে।
তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবুর শরবত কিংবা লেবু খাওয়া উচিত। এতে বিভিন্ন অসুখের সঙ্গে লড়াই করে সুস্থ থাকা সহজ হবে।
ইফতারে তো লেবুর শরবত খাবেনই, রাতের খাবারে ভাতের সঙ্গেও খেতে পারেন লেবু। এত সিজনাল বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ হবে। নিয়মিত লেবু খেলে তা ফ্রি র্য্যাডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে। যে কারণে আপনার ত্বক থাকে সতেজ। সহজে বয়সের ছাপও পড়ে না।
লেবু খেলে তা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আবার সারাদিন রোজা থাকার পরে শরীরের পানিশূন্যতা দূর করতেও কাজ করবে লেবুর শরবত। তাই রোজায় এ ধরনের সমস্যা এড়াতে লেবুর শরবত রাখতে পারেন ইফতারে।
বিশেষজ্ঞরা বলছেন, লেবু খেলে তা আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যায়।
পাশাপাশি হজমের যে কোনো সমস্যা দূর করতেও এটি ভীষণভাবে কার্যকরী। তাই রোজায় হজম সংক্রান্ত সমস্যা এড়াতে ইফতারে রাখতে পারেন লেবুর শরবত।
যদিও লেবুতে প্রচুর ক্যালোরি থাকে তবু এটি ওজন কমাতে দারুণ সাহায্য করে। লেবুর শরবত খেলে তা বহুক্ষণ পেট ভরিয়ে রাখে, যা কিনা মেদ ঝরাতে সাহায্য করে। তাই আপনার যদি বাড়তি ওজন কমানোর চেষ্টা থাকে তা হলে লেবু আপনাকে সাহায্য করতে পারে। সে ক্ষেত্রে শরবতে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)