ইফতারির প্রতিটি আইটেমের দাম ১ টাকা
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এক টাকার মধ্যে ইফতারির সাতটি আইটেম পাওয়া যায়। যারমধ্যে- আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, সবজির বড়া, কুমড়ার বড়া, শিমের চপ, কলার চপ প্রতিটির পিসের দাম মাত্র এক টাকা। এর বাহিরে ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক মাত্র ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
রমজান মাসে কতিপয় ব্যবসায়ী যখন অধিক মুনাফার লোভে ব্যস্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ঠিক তখনই এমন মহতি উদ্যোগ গ্রহণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে খাবার হোটেল পরিচালনা করা দুই বন্ধু। আর এক টাকায় ইফতার পণ্য পেয়ে ব্যাপক খুশি নগরীর নিম্ন আয়ের রোজদার ক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন থেকে নগরীর ফকিরবাড়ি রোডে খাবার হোটেল পরিচালনা করে আসছেন রবিউল ইসলাম মিঠু ও তার ঘনিষ্ঠ বন্ধু নুরুল ইসলাম সম্রাট। দুই বন্ধুর ওই হোটেলে সারা বছর ভাতের পাশাপাশি তৈরি হয় আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, সবজির বড়া, কুমড়া বড়ার মতো নানা পদ। নাস্তার এ পদগুলোর দামও অন্যান্য হোটেল বা রেস্টুরেন্টের মতোই। কিন্তু চলমান রমজান মাসে ওই দুই উদ্যোক্তা নিয়েছেন অভিনব এক উদ্যোগ। বছরজুড়ে যেসব পদ তারা ৫ থেকে ১০ টাকায় বিক্রি করেছেন, এবারের রমজান মাসজুড়ে সেগুলোর দাম রাখছেন মাত্র এক টাকা করে। ফলে ওই দুই বন্ধুর এমন উদ্যোগে হাসি ফুটেছে নগরীর খেটে খাওয়া মানুষের মুখে।
রবিউল ইসলাম মিঠু জানান, রমজান মাস আসলেই কতিপয় অসৎ ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন। এ সময় গরীব ও মধ্যবিত্তদের কেনাকাটা করা অনেক কষ্ট হয়। তাই আমরা চিন্তা করেছি কিভাবে সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই চিন্তা থেকে রমজান মাসে আমরা এক টাকায় ইফতারের পদ বিক্রি করার চিন্তা করি।
অপর উদ্যোক্তা নুরুল ইসলাম সম্রাট বলেন, চারদিকে যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতে সবার খারাপ অবস্থা। তাই রমজান মাসে সবাইকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমরা বছরের ১১ মাসইতো ব্যবসা করি। রমজান মাসে না হয় একটু কম ব্যবসা করে মানুষের পাশে দাঁড়াই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












