ইন্দোনেশিয়ায় দীর্ঘতম ইফতার আয়োজন সৌদির
পবিত্র রমজান মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সবচেয়ে দীর্ঘ ইফতার আয়োজন করেছে সৌদি আরব। চলতি বছর এখন পর্যন্ত আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে দীর্ঘতম ইফতার আয়োজন করে রেকর্ড করেছে দেশটি। গত জুমুয়াবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গালফ নিউজ।
আড়াই হাজার মিটার লম্বা সারির এই ইফতারে ১৫ হাজারের বেশি মুসলমান অংশগ্রহণ করেছেন।
ইন্দোনেশিয়ান ওয়ার্ল্ড-রেকর্ড মিউজিয়ামের (এমইউআরআই) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে আয়োজিত দীর্ঘতম ইফতার হিসেবে রেকর্ড করেছে সৌদির এই আয়োজন। এর স্বীকৃতিস্বরূপ ইন্দোনেশিয়ার সৌদি দূতাবাসের ধর্মীয় অ্যাটাশে আহমেদ আল হাজামির কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করেছে এমইউআরআই।
সম্প্রতি ইফতারের খাবার, পবিত্র কুরআন ও খেজুর বিতরণের জন্য পবিত্র মসজিদের কাস্টোডিয়ান প্রোগ্রাম চালু করেছেন সৌদি রাষ্ট্রদূত ফয়সাল আবদুল্লাহ। এছাড়া রমজানের রোজা উপলক্ষে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনাসহ অন্যান্য দেশে মুসলমানদের জন্য একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আসিয়ান হলো, দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। এই জোটে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ফিলিপাইনের মতো দেশ রয়েছে। জোটের সদর দপ্তর জাকার্তায় অবস্থিত।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।