ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
, ০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চট্টগ্রামের দুটি বিপণিবিতানে ইন্টারনেট সেবা প্রদানে প্রতিবন্ধকতা ও একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গত সোমবার ঢাকায় বিটিআরসির প্রধান কার্যালয়ে মার্কেট কর্তৃপক্ষ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বৈঠকে বিটিআরসি নির্দেশ দিয়েছে, চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস বা অন্যান্য গ্রাহক বিটিআরসির অনুমোদিত ট্যারিফ অনুযায়ী তাদের পছন্দমতো যেকোনও বৈধ লাইসেন্সধারী আইএসপি থেকে সার্ভিস নিতে পারবেন। তবে ফাইবার কেবলের শৃঙ্খলা রক্ষায় মার্কেট দুটিকে সার্বিক সহযোগিতা করতে আইএসপিএবিকে নির্দেশ দেওয়া হয়।
আইএসপিএবি জানায়, মেরিডিয়ান কোহিনূর সিটিতে সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহারের নামে ইন্টারনেট প্রদানকারীদের কাছ থেকে এককালীন ১ লাখ টাকা এবং মাসিক আয়ের ৩৫ শতাংশ হারে ফি নেওয়া হচ্ছিলো।
অন্যদিকে বালি আর্কেড কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট আইএসপি থেকে সংযোগ নিয়ে নিজেদের ইউটিলিটি সেবা হিসেবে গ্রাহকদের সরবরাহ করে সরাসরি বিল আদায় করছিলো।
বিটিআরসি স্পষ্ট জানিয়ে দেয়, কোনও ভবনে ইন্টারনেট সেবায় একচেটিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা তৈরিতে কোনও আইএসপি সহযোগিতা করলে প্রচলিত আইন ও লাইসেন্সের শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)