সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ইউরোপে মানবপাচার: লিবিয়ায় মুক্তিপণ আদায়, দেশে কোটি টাকার সম্পদ

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৬:৪৬
ইউরোপে মানবপাচার: লিবিয়ায় মুক্তিপণ আদায়, দেশে কোটি টাকার সম্পদ
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা আবুল কাশেম। লিবিয়াপ্রবাসী শাহরুল ইসলাম তার একই গ্রামের বাসিন্দা ও পূর্বপরিচিত। শাহরুল তার ছেলে লাজু মিয়াকে বিদেশে নিয়ে যেতে চাইলে তিনি রাজি হন। সব প্রক্রিয়া শেষে মাস চারেক আগে লাজুকে শাহরুল লিবিয়া নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর ‘গেমঘর’ নামে এক জায়গায় আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে সাড়ে ১২ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে শরীফ হোসেন নামে একজন।
পরে নিরুপায় হয়ে আবুল কাশেম বিষয়টি র‌্যাব-১১-এর কুমিল্লা ক্যাম্পের কর্মকর্তাদের জানান। টাকা পরিশোধের কথা বলে র‌্যাব সদস্যরা ছদ্মবেশে শরীফের বাবা আনোয়ার হোসেন, তার ছেলে শিহাব হোসেন ও সুমন মিয়াসহ তিন জনকে আটক করেন। এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে কুমিল্লার চান্দিনা থানায় মানবপাচার আইনে আটক হওয়া তিনজনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
জানা যায়, শরীফ হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় থাকে। তার বাড়ি কুমিল্লায়। ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের শত শত যুবককে নানাভাবে প্রথমে নিয়ে যায় লিবিয়ায়। সেখানে যাওয়ার পর তাদের আটকে রাখে ওই ‘গেমঘরে’। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। সেই নির্যাতনের ছবি-ভিডিও দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়। তারপর দাবি করা হয় মোটা অঙ্কের অর্থ। আর সেই অর্থ সংগ্রহ করে দেশে থাকা শরীফের পরিবার ও স্বজনরা। সেই টাকায় দেশে বিপুল সম্পদ গড়ে তুলেছে শরীফ। যাকে এখন বাংলাদেশ ও লিবিয়ায় মাফিয়া শরীফ হিসেবেই সবাই চেনে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা জানান, শরীফ হলো লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে মানবপাচারের বড় সিন্ডিকেটের মূল হোতা। দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন এলাকার তরুণ যুবকদের ইউরোপে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে গেমঘরে আটকে রাখে। এরপর নির্যাতনের ছবি ও ভিডিও দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করে।
তারা আরও জানান, এর আগে একাধিক ঘটনায় দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু লিবিয়ায় অবস্থান করে একই কাজ করে যাচ্ছে শরীফ। দেশে বসে তার বাবা-ভাই ও স্ত্রীসহ অন্যান্য আত্মীয়স্বজন মুক্তিপণের অর্থ গ্রহণ করে। মুক্তিপণের মাধ্যমে আদায় করা কিছু অর্থ হুন্ডির মাধ্যমে লিবিয়া নিয়ে যায় শরীফ, বাকি অর্থ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় শরীফ তার বাবা, ভাইবোন, মা ও স্ত্রীর নামে বিপুল সম্পদ গড়ে তোলে।
র‌্যাব-১১-এর কমান্ডিং অফিসার তানভীর মাহমুদ পাশা জানান, শরীফ লিবিয়ায় বসে মানবপাচারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। ইউরোপ যেতে ইচ্ছুক তরুণ-যুবকদের লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মুক্তিপণ আদায় করে। দেশে বসে তার বাবা-ভাই সেসব অর্থ গ্রহণ করে।
সংশ্লিষ্টরা জানান, সারা দেশে শরীফের নিয়োগ করা অসংখ্য দালাল রয়েছে। তারা ইতালি, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে ভারত, নেপাল, দুবাই, ওমান হয়ে লিবিয়া নিয়ে যায়। এ জন্য প্রথমে বিদেশগামীদের কাছ থেকে নেওয়া হয় মাত্র দুই থেকে তিন লাখ টাকা। বাকি টাকা ইউরোপে গিয়ে পরিশোধের কথা বলায় বিদেশগামীদের অভিভাবকরাও সহজেই রাজি হয়ে যান। লিবিয়ায় নেওয়ার পরই শরীফের আসল চেহারা দেখতে পারেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, শরীফের সিন্ডিকেটের সদস্যরা অন্যান্যভাবে যারা লিবিয়ায় যায়, তাদেরও দুই-তিন লাখ টাকায় কিনে নিয়ে নিজেদের গেমঘরে আটকে রাখে। পরে নির্যাতনের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছ থেকে দিগুণ বা তিন গুণ অর্থ আদায় শুরু করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ২ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ২ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ২ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ২ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৪ ঘণ্টা আগে