ইংল্যান্ড কত সম্পদ এ অঞ্চল থেকে লুট করেছিলো?
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
ইংরেজ নৌদস্যুদের লিডার ‘ক্লাইভ’ পলাশীর যুদ্ধ শেষে মীর জাফরের কাছ থেকে ২ লাখ ৩৪ হাজার পাউন্ড আত্মসাৎ করে রাতারাতি ইংল্যান্ডের শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়। ” (সূত্র-পি. রবার্টস, হিস্টরী অব ব্রিটিশ ইন্ডিয়া, ৩৮ পৃষ্ঠা)
(১) ১৭৫৭ থেকে ১৭৬৫ সাল পর্যন্ত মাত্র কয়েক বছরে শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাই লুট করেছিরো কমপক্ষে ৬২ লক্ষ ৬১ হাজার ১৬৫ পাউন্ড। ’ (সূত্র- বাংলার মুসলমানদের ইতিহাস, আব্বাস আলী খান, ৯৫ পৃষ্ঠা)
(২) পলাশী যুদ্ধে শেষ হতে না হতেই লুণ্ঠিত হয়েছিল মুর্শিদাবাদের রাজকোষ। সার্জন ফোর্থের প্রদত্ত হিসেব মতে মণিমুক্তা হিরা জহরতের মূল্য বাদে শুধু কেবল নগদ অর্থই ছিলো ৬৮ কোটি টাকা। ((S. C. Hill. Bengal in, P-108))
(৩) পলাশীর যুদ্ধের পর ইংরেজরা একটা জাহাজ সাজিয়ে মহাসমারোহে ম্যানিংহামকে দিয়ে বিলাতে তাদের বিজয় বার্তা প্রেরণ করেছিলো এবং সেনাপতি ক্লাইভ লুটকৃত ধনরতœ ৭ শত সিন্দুকে বোঝাই করে একশত তরুণীসহ নবদ্বীপে পাঠায়। (মীর কাসিম, ১৮ ও ১৯ পৃষ্ঠা, লেখক- অক্ষয় কুমার মৈত্রেয়)
(৪) ১৭৬১ সালে চট্টগ্রামে যে ব্রিটিশ নাগরিকটি প্রথম চিফ হিসেবে দায়িত্বভার নেয় তার নাম হ্যারি ভেরেলস্ট। সে ব্রিটিশ শাসক হিসেবে চট্টগ্রামে আসার আগে লন্ডনের এক হোটেলে পরিচারকের কাজ করতো। চট্টগ্রামে এসে সে ‘বড় সাহেব’ সাজে। টাকা লুটপাটের অন্যতম এ হোতা অবসর নেয়ার সময় বাংলা থেকে নিয়ে যায় ৪০ লাখ টাকা। (সূত্র- ২৯ মে ২০১১, দৈনিক সমকাল)
(৫) ১৭৭৬ সালের দুর্ভিক্ষে বাংলার এক তৃতীয়াংশ লোক মারা গেলেও ইংরেজ দখলবাজরা পূর্বের বৎসরের তুলনায় ৬ লক্ষ টাকা অধিক ট্যাক্স (রাজস্ব) আদায় করে। বাংলা ও বিহার থেকে পরবর্তী বছর আরো অতিরিক্ত ১৪ লক্ষ টাকা আদায় করে। (British policy & the Muslims in Bengal, A.R Mallick) ইংরেজ নৌদস্যুদের ডাকাতির আরো বড় ও ভয়াবহ তথ্য ইতিহাস ঘাটলে অনেক পাওয়া যাবে। আগে পাঠ্যবইয়ে ইংরেজদের এসব ডাকাতি, দখলদারিত্ব, লুটতরাজ, যুলুম-নির্যাতনের বর্ণনা দেয়া ছিলো। কিন্তু বর্তমানে বইগুলো থেকে সেসব বাদ দিয়ে তাদের ব্যাপারে পজিটিভ আলোচনা দেয়া হচ্ছে। যা প্রকাশ্য ইতিহাস বিকৃতি বা ইতিহাস ধামাচাপা দেয়ার পর্যায়ে পড়ে। এ ধরনের ইতিহাস লুকোচুরি পরবর্তী প্রজন্মদের মধ্যে ইতোমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। যে কারণে এখন এ দেশের যুব সমাজ ওইসব ডাকাত, দস্যুদেরকেই সভ্য ও আধুনিক আদর্শ হিসেবে গ্রহণ করা শুরু করেছে।
-হাসনাত আব্দুল হাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












